চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডি ভিলিয়ার্সের বিশ্বকাপে ফেরার আবেদন বোর্ডের প্রত্যাখ্যান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ০৬, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মাঠে চলছে সাউথ আফ্রিকা দলের দুঃসময়। সময়টাতে মাঠের বাইরেও আলোচনায় প্রোটিয়া ক্রিকেট। বিশ্বকাপ চলাকালীন চাঞ্চল্যকর এক খবরই ছড়াল এবি ডি’ভিলিয়ার্সকে ঘিরে। ইএসপিএন-ক্রিকইনফো জানাচ্ছে, বিশ্বকাপের ঠিক আগেই অবসর ভেঙে সাউথ আফ্রিকা দলে ফিরতে চেয়েছিলেন এবি। তার সেই আবেদন গ্রহণ করা হয়নি।

ওয়েবসাইটটি বলছে, গত মে মাসে সাউথ আফ্রিকার টিম ম্যানেজমেন্টের কাছে ফেরার আবেদন করেছিলেন এবি। ঠিক ২৪ ঘণ্টা পরেই বিশ্বকাপের দল নির্বাচন হওয়ার কথা ছিল। দলের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস, কোচ ওটিস গিবসন এবং নির্বাচক প্রধান লিন্ডা জোন্ডির কাছে এই আবেদন করেন তিনি।

কিন্তু সঙ্গে সঙ্গেই প্রত্যাখ্যান হয়ে যায় মিস্টার ৩৬০ ডিগ্রির আবেদন। এবিডির আবেদন খারিজ করতে নাকি বেশি ভাবতেই হয়নি প্রোটিয়া বোর্ড ম্যানেজমেন্টের।

Banglabid

প্রাথমিকভাবে দুটি কারণে এবি ডির আবেদন খারিজ হয়ে যায়। প্রথম কারণ, ২০১৮’র মে, অর্থাৎ ঠিক এক বছর আগে অবসর নিয়েছিলেন ডি’ভিলিয়ার্স। বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য সাউথ আফ্রিকা দলের মাপকাঠি পূরণ করেননি তিনি। বিশ্বকাপে অংশগ্রহণ করতে হলে, এই এক বছরে কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে হত তাকে।

দ্বিতীয় কারণ, এবিকে দলে নিতে গেলে তার অনুপস্থিতিতে খেলা ক্রিকেটারদের একজনকে বাদ দিতে হত, যেটা অন্যায়। সাউথ আফ্রিকা দলে এবির জায়গায় এখন ব্যাট করেন ভ্যানডার ডুসেন। যথেষ্ট ভালোও করেছেন তিনি। এবিকে নিতে গেলে কোপ পড়ত ডুসেনের উপরই।

সাউথ আফ্রিকার চলমান বিভীষিকাময় বিশ্বকাপ অভিযানের মধ্যেই খবরটি চাউর হয়েছে। বুধবার ভারতের বিপক্ষে ৬ উইকেটে হেরে টানা তিন ম্যাচে খালিহাতে মাঠ ছেড়েছে প্রোটিয়ারা। এমন পরিস্থিতিতে ডু প্লেসিসের দল যদি পরপর ছয়টা ম্যাচও জেতে, তাহলেও হয়তো সেমিফাইনালে যাওয়ার সুযোগ আসবে না! সেক্ষেত্রে অন্য দলের পারফরম্যান্সের দিকেও তাকিলে থাকতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এবি ডি’ভিলিয়ার্সবিশ্বকাপ-২০১৯সাউথ আফ্রিকা ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোপা থেকে ছিটকে গেলেন নেইমার

পরবর্তী

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রথম সারিতে বাংলাদেশ

পরবর্তী

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রথম সারিতে বাংলাদেশ

ভর্তুকির পড়ে থাকা টাকায় কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর নির্দেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি, চলছে উদ্ধার অভিযান

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

ছেলে-মেয়ে ও স্ত্রীসহ রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার, পুলিশ যা বলছে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের দাফনের জায়গাও ফুরিয়ে আসছে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২৩, ২০২৬
ছবি: ছবি: বাগেরহাটে  নিহত বৃদ্ধ বেদার মল্লিক।

বাগেরহাটে হাঁস নিয়ে বিরোধে বাবা নিহত, ছেলে হাসপাতালে

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT