চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডি ভিলিয়ার্সদের হেসে খেলেই হারাল ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৪ পূর্বাহ্ণ ২২, জুন ২০১৭
স্পোর্টস
A A

এবি ডি ভিলিয়ার্সের দলকে ৯ উইকেটে হারিয়ে টি-টুয়েন্টি সিরিজে দারুণ শুরু করেছে ইংল্যান্ড। বুধবার রাতে রোজ বোলে সাউথ আফ্রিকার ছুঁড়ে দেয়া ১৪৩ রানের লক্ষ্য ৩৩ বল হাতে রেখেই টপকে যায় ইয়ন মরগানের দল।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ডি ভিলিয়ার্স ও ফারহান বেহারদিনের অপরাজিত অর্ধশতকে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ১৪২ রান তোলে আফ্রিকানরা। ইংলিশরা সেটি হেসে খেলেই টপকে যায় জনি বেয়ারস্টোর অপরাজিত ফিফটি ও অ্যালেক্স হেলসের প্রায় ফিফটিতে।

জবাব দিতে নেমে জেসন রয় ও হেলসের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ন্ত শুরু পায় স্বাগতিকরা। ৩ চার ও ২ ছয়ে ১৪ বলে ২৮ রানে ফিরেছেন রয়। পরে বেয়ারস্টোকে নিয়ে অবিচ্ছিন্ন ৯৮ রান যোগ করে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন হেলস। নিজে ৩ চার ও ২ ছয়ে ৩৮ বলে ৪৭ এবং বেয়ারস্টো ৬ চার ও ২ ছয়ে ৩৫ বলে ৬০ রানে অপরাজিত থাকেন।

এর আগে জেজে স্মুটের (০) বিদায়ে শুরু হয় সাউথ আফ্রিকার। দলীয় রানও তখন শূন্য। পরের ওভারেই ফিরে যান রেজা হেনড্রিক্স (৩)। দ্রুত তাদের অনুসরণ করেন ডেভিড মিলার (৯)।

সেই চাপ আর সামলে উঠতে পারেনি প্রোটিয়ারা। প্রায় ১৬ ওভার অবিচ্ছিন্ন থেকে ডি ভিলিয়ার্স ও বেহারদিন ১১০ রানের জুটি গড়লেও তাদের মন্থর জুটির মূল্য দেয় দল। ডি ভিলিয়ার্স ৪ চার ও ২ ছয়ে ৫৮ বলে ৬৫ এবং বেহারদিন ৪ চার ও ২ ছয়ে ৫২ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন। কিন্তু দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি এই মারকুটে তারকা।

আগামী শুক্রবার সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দুদল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড-সাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT