বিশ্ব ডাক দিবসের অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ডাক ও টেলিযোগাযোগ জানান, এক বছরের মধ্যে ডাক বিভাগকে লাভজনক করা হবে। এজন্য পোস্টাল ব্যাংকের অনুমতি চাওয়া হয়েছে। ই-বাণিজ্যের বাহক হিসেবে মূল ভরসা হয়ে ওঠার লক্ষ্যে দেশের ১১টি পোস্ট অফিস আগামী মাস থেকে পরীক্ষামূলক কাজ শুরু করবে বলে জানান প্রতিমন্ত্রী।
আমলাতান্ত্রিক জটিলতায় ডাক বিভাগের উন্নয়ন থমকে আছে উল্লেখ করে তারানা হালিম জানান, অনিয়ম বরদাশত করা হবে না। দুর্নীতি কিংবা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে চাকরি হারাতে হবে বলে ডাক বিভাগের কর্মচারিদের সতর্ক করেছেন প্রতিমন্ত্রী।
পান্থ রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত:
https://youtu.be/wEX_Xb_sI7k







