অস্কার দৌড়ে আরেকধাপ এগিয়ে গেলেন মেক্সিকান পরিচালক গুইলারমো দেল তোরো। অস্কারের ৯০তম আসরে ১৩টি বিভাগে মনোনয়ন পেয়ে এ বছর তালিকায় শীর্ষে রয়েছে গুইলারমো দেল তোরো পরিচালিত ‘শেপ অব ওয়াটার’। কল্পকাহিনী-ভিত্তিক এই ছবিটি এবার জিতে নিলো ডিরেক্টরস গিল্ড অব আমেরিকাস অ্যাওয়ার্ড।
এই বিভাগে মনোনয়নপ্রাপ্ত অন্য ছবিগুলো ছিল গ্রেটা গারউইগ এর ‘লেডি বার্ড’, মার্টিং ম্যাকডনার ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং, মিসৌরি’, ক্রিস্টোফার নোলান এর ‘ডানকির্ক” এবং জর্ডান পিলের ‘গেট আউট’। চলচ্চিত্র এবং টেলিভিশনে অসাধারণ পরিচালনার জন্য সম্মান হিসেবে প্রদান করা হয় ডিরেক্টরস গিল্ড অ্যাওয়ার্ড। বলা হয় এই অ্যাওয়ার্ড অস্কারকে প্রভাবিত করে। কারণ ১৯৪৮ সাল থেকে এখন পর্যন্ত ডিরেক্টরস গিল্ড অ্যাওয়ার্ড জেতা সাতজন পরিচালক অস্কারেও সেরা পরিচালকের অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন।
‘দ্য শেপ অব ওয়াটার’ ছবির কাহিনি গত শতকের ষাটের দশকের। যেখানে দেখা যায়, একজন নারী পরিচ্ছন্নতাকর্মীকে যিনি বাল্টিমোর ল্যাবরেটরিতে কর্মরত এবং ভালোবেসে ফেলেন সেখানে বন্দি করে রাখা এক অদ্ভুত সামুদ্রিক প্রাণীর। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন স্যালি হকিন্স। টাইমস অব ইন্ডিয়া










