চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিভোর্সের পর শাকিব-অপুর প্রথম সাক্ষাৎ কলকাতায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৩ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৮
বিনোদন
A A

রবিবার সকাল থেকে কলকাতায় ‘ভাইজান এলো রে’ ছবির ফটোশুট করছিলেন শাকিব খান ও শ্রাবন্তী। ওই শুটিংয়ে ১৮ মাস বয়সী আব্রাম খান জয়কে নিয়ে হাজির হন অপু বিশ্বাস। যদিও শাকিব-অপু এখন আর স্বামী-স্ত্রী নেই।

জানা গেছে, ছুটি কাটাতে সেখানে পুত্র আব্রাম খান জয়কে নিয়ে উড়াল দিয়েছেন অপু বিশ্বাস। সেখানেই বাবার সঙ্গে সাক্ষাৎ হয়েছে জয়ের। শুধু বাবাই নয়, বাবার নতুন ছবির নায়িকা শ্রাবন্তীর সঙ্গেও দেখা হয় তার। তখন পাশে ছিলেন অপু বিশ্বাস নিজেও।

সে সময় শ্রাবন্তী ছোট্ট জয়কে কোলে নিয়ে মেতে উঠেন খুনসুটিতেও। রাজপুত্রের মত চেহারার জয়কে নিয়ে ‘ভাইজান এলো রে’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের সকল কলাকুশলীই যেন মেতে উঠেন সে সময়। জানা যায়, শাকিব-শ্রাবন্তীর ওই ফটো শুটে অপু ও জয় ঘণ্টা দুয়েক ছিলেন।

নয় দিনের জন্য কলকাতা গেছেন অপু। উদ্দেশ্য ঘোরাঘুরি ও শারীরিক চেকআপ। শাকিব দেশে ফিরবেন আগামীকাল (২০ মার্চ)। ফিরেই বুবলীকে নিয়ে ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং শুরু করবেন। টানা দশদিন শুটিং শেষে ফের উড়াল দেবেন লন্ডনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপুকলকাতালিড বিনোদনশাকিবশ্রাবন্তী
শেয়ারTweetPin1

সর্বশেষ

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল, শত শত দমকলকর্মীর অভিযান

জুলাই ২, ২০২৬

গান্ধীর মূর্তিতে কালো কাপড়, উত্তেজনা পশ্চিমবঙ্গে

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

জুলাই ২, ২০২৬

‘তিস্তা নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, বিদেশি হস্তক্ষেপ সমর্থন করে না চীন’

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

পিতা-মাতার ভরণ-পোষণ না করলে লাখ টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT