ক্রিকেট

ডিপিএল টি-টুয়েন্টিতে প্রথম সেঞ্চুরি মিজানের

মিজান ডিপিএল টি-টুয়েন্টিতে প্রথম সেঞ্চুরি হাঁকান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটার মিজান ডিপিএল টি-টুয়েন্টি ম্যাচে সেঞ্চুরি উদযাপন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টুয়েন্টি আসরে ৬৩তম ম্যাচে এসে দেখা মিলল প্রথম সেঞ্চুরির। বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়নের ওপেনার মিজানুর রহমান ৬৫ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন।

ইনিংসটা আরও বড় হতে পারত। হতে দেয়নি বৃষ্টি। মিজান সেঞ্চুরি পূর্ণ করার পরপরই শুরু হয় বৃষ্টি। শেষে ম্যাচ পরিত্যক্তই হয়ে যায়।

বৃষ্টির আগে ব্রাদার্স ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ১৩৩ রান। মিজান ১৩ চার ও ৩ ছক্কায় ঠিক ১০০ রানে অপরাজিত থাকেন।

আবাহনী ওপেনার মুনিম শাহরিয়ারের অপরাজিত ৯২ ছিল এবারের লিগের আগের ব্যক্তিগত সর্বোচ্চ। মিজানের আগের সর্বোচ্চ অপরাজিত ৭৯ ছিল চলতি লিগেই।

বিষয়:ডিপিএল-২০২১ বঙ্গবন্ধু ডিপিএল-২০২১ ব্রাদার্স ইউনিয়ন মিজান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…