ডিজিটাল শর্ট

শ্রমজীবী মানুষের সন্ধান দেবে ‘ডিজিটাল মানুষ’

চারজন ব্যক্তি মোবাইল স্ক্রিনশট অ্যাওয়ার্ড গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চারজন ব্যক্তি একটি অনুষ্ঠানে মোবাইল স্ক্রিনশট অ্যাওয়ার্ড গ্রহণ করছেন, পেছনে ‘মোবাইল স্ক্রিনশট’ লেখা ব্যানার।. Channel i News – চ্যানেল আই নিউজ

গৃহস্থালিতে প্রতিদিনই টুকিটাকি কাজে লোকবলের দরকার পড়ে। বৈদ্যুতিক, তালা, গ্যাস, রং মিস্ত্রি থেকে শুরু করে স্যানিটারি সেবা, ইন্টারনেট, লন্ড্রি, বাসা বদলের জন্য শ্রমজীবী মানুষের সঙ্গে যোগাযোগ তৈরিতে তৈরি হয়েছে স্মার্টফোন অ্যাপ ‘ডিজিটাল মানুষ’। পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করা কয়েক বন্ধু তৈরি করেছেন এই অ্যাপ।

১ মে, শ্রম দিবসে প্রকাশিত অ্যাপটির কার্যকারিতা উপলব্ধি করে অনেকেই ডাউনলোড করে সেবা নিচ্ছেন এই অ্যাপটির।

২০১৭ সালে দক্ষিণ এশিয়ার বৃহত্তম তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের প্রতিযোগিতায় ডিজিটাল মানুষসহ ২৯৪টি উদ্যোক্তা-দল অংশগ্রহণ করে। তার মধ্যে স্মার্ট স্যাটেলমেন্টস ও আরবানাইজেশন ক্যাটাগরিতে রানার্সআপ হয়েছে ডিজিটাল মানুষ। এই অ্যাপটি বর্তমানে ঢাকার মধ্যে সীমাবদ্ধ থাকলেও পর্যায়ক্রমে সারা দেশে ব্যবহার করার উপযোগী করা হবে বলে জানিয়েছে উদ্যোক্তরা।

বিস্তারিত দেখুন ডিজিটাল শর্টে:

বিষয়:তথ্যপ্রযুক্তি স্মার্টফোন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…