চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল নিরাপত্তা আইন যেনো না হয় ডিজিটাল শিকল

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:২০ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৮
সম্পাদকীয়
A A
ডিজিটাল নিরাপত্তা আইন

ডিজিটাল নিরাপত্তা আইন চূড়ান্ত জানিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, `আশা করছি সামনের অধিবেশনে এই আইন পাশ হবে।’ বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে ‘ডিজিটাল নিরাপত্তায় মেয়েদের সচেতনতা’ কর্মশালার উদ্বোধনে এসে এ কথা জানান তিনি। এ বছর ২৯ জানুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। তারপর থেকে নানা পরীক্ষা-নিরীক্ষার পরে পাস হওয়ার পথে ডিজিটাল নিরাপত্তা আইন।

নতুন আইনটির খসড়া প্রকাশের পরই ৩২ ধারার কারণে সমালোচনার মুখে পড়েছিল। আগের তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারার ভুক্তভোগী ও সাংবাদিকদের ধারণা, নতুন আইনের ৩২ ধারা গুপ্তচরবৃত্তি রোধে করার কথা বলা হলেও ৫৭ ধারার মতো ৩২ ধারা সাংবাদিকদের সত্য প্রকাশে বাধার দেয়াল হবে। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে গণমাধ্যম ও মানবাধিকার বিষয়ক নানা প্রতিষ্ঠান ৩২ ধারা পরিবর্তনের সুপারিশ করে।

তবে গত ৯ এপ্রিল জাতীয় সংসদে আইনটি উত্থাপনের পর দেখা যায়, তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। এমনকি ডিজিটাল গুপ্তচরবৃত্তি-বিষয়ক ৩২ ধারার মতো আরও কঠিন একটি ধারা জুড়ে দেওয়া হয়েছে। সংসদে বিরোধী দল জাতীয় পার্টি বিলটিতে আপত্তি জানায়। পরে বিলটি চার সপ্তাহের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

আইনটি পাস করার আগে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে বৃহস্পতিবার সম্পাদক পরিষদের সঙ্গে আলোচনায় বসেছিল সংশ্লিষ্ট তিন মন্ত্রণালয়। ডিজিটাল নিরাপত্তা আইনের ৮, ২১, ২৫, ২৯, ৩২ ও ৪৩ ধারা নিয়ে সম্পাদক পরিষদের পক্ষ থেকে কিছু সুনির্দিষ্ট দাবি পেশ করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা সেগুলো বিবেচনায় নেয়ার আশ্বাসও দিয়েছেন। আইনটি পাশ হবার আগে আগামী ২২ এপ্রিল অনুষ্ঠেয় সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সম্পাদকদের আবারও আমন্ত্রণ জানানো হবে, সেখানে তাদের দাবিগুলোও তুলে ধরবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

আইন করা হয় নির্দিষ্ট কোনো পরিস্থিতি ও সমস্যা মোকাবিলা করতে। কিন্তু কোনো আইন যদি হয় স্বাধীন মত প্রকাশের বাধা এবং অবাধ তথ্য প্রবাহের প্রতিবন্ধকতা, তা অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থায় অনুচিত। আমাদের আশাবাদ, সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় একটি যুগোপযোগী ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি হবে, যা দেশের জনগণের ডিজাটাল নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে সঙ্গে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩২ ধারা৫৭ ধারাডিজিটাল নিরাপত্তা আইন
শেয়ারTweetPin1

সর্বশেষ

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

জুলাই ৩, ২০২৬

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬

প্রতিদিন মেসিকে ‘উপভোগ’ করুন

জুলাই ৩, ২০২৬

পর্তুগালে আগুন-বাতাসের তাণ্ডব: নিয়ন্ত্রণে লড়ছেন ১২০০-এর বেশি দমকলকর্মী

জুলাই ৩, ২০২৬

রাউন্ড ষোলোতে মূল নাটকীয়তা অপেক্ষা করছে: স্বপন কুমার

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT