আদালত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক কাজলের জামিন

সাংবাদিক কাজলের জামিনের জন্য আদালত ভবনে আসা ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক কাজলের জামিনের জন্য আদালত ভবনে আসা ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর শেরেবাংলা নগর থানায় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

শফিকুল ইসলাম কাজলের জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ করে আজ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন।

আদালতে কাজলের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী। এর আগে এই মামলায় নিম্ন আদালত সাংবাদিক কাজলের জামিন নামঞ্জুর করেন।

বিষয়:ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিক কাজল হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…