চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিক্রি জারি করে পশ্চিমা দেশগুলোকে বার্তা দিলেন পুতিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৬ পূর্বাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
পুতিনের ছবি, রাশিয়ার প্রেসিডেন্ট, আন্তর্জাতিক রাজনীতি. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমা দেশগুলোকে নতুন করে কড়া বার্তা পাঠালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার তেলে সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়ার কথা ঘোষণা করেছিল জি৭ ও তাদের সহযোগী দেশগুলি, সেই প্রেক্ষাপটে রাশিয়া এবার ঘোষণা করল, পশ্চিমা দেশগুলির কথা মেনে যে যে দেশ রাশিয়ার তেলের ‘প্রাইস ক্যাপ’ মেনে নেবে, তাদের তেল রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করবে রাশিয়া।

এক প্রেসিডেনশিয়াল ডিক্রির মাধ্যমে পুতিন এ ঘোষণা করেছেন।

রাশিয়ার তেলের দাম বেঁধে দেয়ায় এক সপ্তাহে ডলারের তুলনায় রুবেলের দাম পড়েছে ৮ শতাংশ। তেল রফতানি কমে যাওয়ার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে পুতিনের মুদ্রার রিজার্ভে। দেশের অর্থনীতি চাঙ্গা রাখতে কড়া পদক্ষেপ করার ঘোষণা করেছেন পুতিন।

Banglabid

১ ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ১ জুন পর্যন্ত কার্যকর থাকবে এই ডিক্রি। বর্তমানে, ইইউ, জি৭ এবং অস্ট্রেলিয়া রাশিয়ার তেলের দাম বেঁধে দিয়েছে ব্যারেল প্রতি ৬০ ডলারে।

প্রসঙ্গত, ইউরোপের সবচেয়ে বড় জ্বালানি তেল সরবরাহকারী দেশ রাশিয়া। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে রাশিয়াকে দমানোর জন্য সম্প্রতি জ্বালানি তেলের দাম বেঁধে দেয় জি৭ এবং ইইউ। এই আবহে ইউরোপ থেকে মুখ সরিয়ে নিয়ে ভারত ও চীনকে তেল বিক্রির দিকে মন দিয়েছে রাশিয়া। এতে লোকসান হচ্ছে ইউরোপের। রাশিয়ার কাছ থেকে বর্তমানে সবচেয়ে বেশি তেল কিনছে তুরস্ক, ভারত এবং চীন। রাশিয়ার তথ্য অনুসারে, ভারত ২০২২ সালের প্রথম ৮ মাসে ১৬.৩৫ মিলিয়ন টন তেল কিনেছে। এদিকে পশ্চিমী দেশগুলি প্রথম থেকেই রাশিয়ার থেকে তেল কেনায় ভারতের সমালোচনা করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভ্লাদিমির পুতিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেট্রোরেল: প্রধানমন্ত্রীর হাত ধরে যোগাযোগের নতুন ধারায় বাংলাদেশ

পরবর্তী

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

পরবর্তী

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

প্রধানমন্ত্রীকে দেখে অনুপ্রাণিত মাহি, বাংলার জনপ্রিয় অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তরে বঙ্গবন্ধুকে লালন করি, প্রধানমন্ত্রীকে দেখে অনুপ্রাণিত হই: মাহি

সর্বশেষ

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT