চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিআরএমসি ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৪ অপরাহ্ণ ২০, মার্চ ২০২২
তথ্যপ্রযুক্তি
A A

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে সফলভাবে শেষ হলো ‘আইসিটি ডিভিশন প্রেজেন্টস্ পেট্রোমেক্স এলপিজি ৫ম ডিআরএমসি ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল ২০২২।

রোববার বিকেলে কার্নিভালের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ।

এছাড়া উপস্থিত ছিলেন কলেজের আইসিটি বিভাগের প্রভাষক এবং কার্নিভালের আহ্বায়ক রাসেল আহমেদ, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা, আমন্ত্রিত অতিথিরা, অভিভাবকমণ্ডলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

নানা আয়োজনের মধ্যে ছিলো ‘রোবটিক্স ও আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স’ এর ওপর ওয়ার্কশপ।

ওয়ার্কশপের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. আব্দুল মান্নান, পিএএ এবং কী-নোট স্পিকার ছিলেন কনফিগ ভিআর- এর প্রতিষ্ঠাতা ও সিইও রুদমিলা নওশিন।

‘বাংলাদেশের আইসিটি সেক্টরে অর্জন’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. বেলায়েত হোসেন তালুকদার এবং বিশেষ অতিথি ছিলেন আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মো. রেজাউল মাকসুদ জাহেদী।

Reneta

‘ডিজিটাল লিটারেসি’ শীর্ষক সেমিনারের প্রধান অতিথি ছিলেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মো. খায়রুল আমীন এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মাইনুল ইসলাম।

ডিজিটাল বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা এবং ২০৪১ সালের রূপকল্প বাস্তবায়নে নবীনদের উৎসাহিত করতেই তিন দিনব্যাপী এই টেক কার্নিভালেল আয়োজন করা হয়।

এর আগে গত ১৮ মার্চ শুক্রবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এ কার্নিভালের উদ্বাধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।

তিন দিনব্যাপী এ কার্নিভালে দেশের ২৫০টি খ্যাতনামা স্কুল, কলেজের সহস্রাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেঙ্গালুরুর পিচকে ‘নিম্নমানের’ আখ্যা দিলেন ম্যাচ রেফারি

পরবর্তী

কল্যাণপুরে বস্তিতে ভয়াবহ আগুন

পরবর্তী

কল্যাণপুরে বস্তিতে ভয়াবহ আগুন

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শিক্ষার্থীদের জন্য ভারতের বৃত্তি ঘোষণা

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT