আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ‘মিডিয়া কাপ ক্রিকেট-২০১৬’ উপলক্ষে এন্ট্রি আহ্বান করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিট-ডিআরইউ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়েছে, প্রতিযোগিতাটি সুষ্ঠভাবে আয়োজনের লক্ষ্যে ২২ অক্টোবরের পর কোনোভাবেই এন্ট্রি গ্রহণ করা হবে না।
২৪ অক্টোবর সোমবার অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে গ্রুপিং ও বাইলজ চূড়ান্ত করা হবে। খেলোয়াড় তালিকার সাথে কোচ ও ম্যানেজারের মোবাইল নাম্বার এবং ই-মেইল আইডি অবশ্যই জমা দিতে হবে।
অংশগ্রহণকারী প্রতিটি দল ১ জন করে অতিথি খেলোয়াড় অন্তর্ভূক্ত করতে পারবে। তবে অতিথি খেলোয়াড়কেও অবশ্যই ডিআরইউ’র সদস্য হতে হবে।
এদিকে ডিআরইউ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে আয়োজিত পুরুষ ক্যারমে (একক) বৃহস্পতিবার (২০ অক্টোবর) প্রথম দিনে ২৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে।
এ দিন শহীদুল ইসলাম (এসবিসি ৭১), রহমান আজিজ (বর্তমান), তারেক সালমান (দ্য রিপোর্ট), ইউসুফ আলী (মাই টিভি), হাসান সোহেল (ইনকিলাব), আজাদ হোসেন সুমন (আমাদের অর্থনীতি), তপন বিশ্বাস (জনকণ্ঠ), জিলানী মিলটন (নয়া দিগন্ত), ইকরামূল কবীর টিপু (সংবাদ প্রতিদিন), লুৎফর রহমান কাকন (আমাদের সময়), শওকত আলী খান লিথো (ডেইলি সান), সমীর কুমার দে (ইত্তেফাক), কামাল হোসেন তালুকদার (বিডি নিউজ), আরাফাত দাড়িয়া (আমার সংবাদ), আতিকুর রহমান (ইনকিলাব), আখতারুজ্জামান লাভলু (ভোরের কাগজ), মোসকায়েত মাশরেক (রেডিও টুডে), মো. মজিবুর রহমান (কালবেলা), জসিম উদ্দিন রানা (নয়া দিগন্ত), জিয়াদুল ইসলাম (আলোকিত বাংলাদেশ), এম রফিজ রাফি (নিউজ বাংলাদেশ) ও সাইফুল ইসলাম (জিটিভি) নিজ নিজ খেলায় জয় লাভ করেন।







