আবারো রাহুল রায়ের দুর্দান্ত ব্যাটিংয়ে ডিআরইউ ক্রিকেটের ফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চ্যানেল আই। দুপুরে অনুষ্ঠেয় ফাইনালে তাদের প্রতিপক্ষ বাংলাভিশন।
সেমিফাইনালে রাহুলের আরো একটি অপরাজিত ইনিংসের আগে চ্যানেল আই’র বোলাররা নিয়ন্ত্রিত বোলিংয়ে ডেইলি স্টারকে মাত্র ৫৩ রানে আটকে রাখেন।
নীলাদ্রি শেখর দুটি উইকেট নেন। রাহুল এবং সাইদুর রহমান শামীম নেন একটি করে উইকেট।
অল্প রানের টার্গেটে খেলতে নেমে চ্যানেল আই ৩ ওভার ১ বলেই জয়ের টার্গেটে পৌঁছায়।
অন্য সেমিফাইনালে আলোকিত বাংলাদেশের বিপক্ষে জয়ে ফাইনালে পৌঁছায় বাংলাভিশন।







