চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডা. ইকবালের স্ত্রী ও সন্তানদের জামিন

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
১২:৫১ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৭
আদালত
A A

আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য ডা. এইচ বি এম ইকবালের কারাবন্দি স্ত্রী ও তিন সন্তানকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

সাজার রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি বিচারপতি কৃষ্ণাদেবনাথের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই জামিন আদেশ দেন।

আদালতে ইকবালের পরিবারের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আবদুল বাসেত মজুমদার। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

সম্পত্তির বিবরণী দাখিলের জন্য ২০০৭ সালে ইকবাল পরিবারকে নোটিশ দেয় দুদক। পরবর্তীতে সম্পদের বিবরনীতে তথ্য গোপনের অভিযোগ এনে মামলা করে দুদক।

পরে মামলায় বিচারিক আদালত ২০০৮ সালের ১১ মার্চ ইকবালকে অবৈধ সম্পদ অর্জনের দায়ে ১০ বছর এবং মিথ্যা সম্পদ বিবরণী দাখিলের কারণে আরও তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০ লাখ টাকা জরিমানার আদেশ দেন।

সেই সঙ্গে তার স্ত্রী মমতাজ বেগম, দুই ছেলে মোহাম্মদ ইমরান ইকবাল ও মঈন ইকবাল এবং মেয়ে নওরীন ইকবালকে তিন বছর করে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়।

Reneta

পরে ইকবাল আত্মসমর্পণ করেন এবং হাইকোর্ট থেকে খালাস পান। তবে তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে আদালতে কখনো আত্মসমর্পণ করেননি। কিন্তু হাইকোর্টে আবেদন করলে তাদের সাজার কার্যকারিতা স্থগিত করা হয়।

স্থগিত আদেশের বিরুদ্ধে গত বছরের ১৫ নভেম্বর আপিলে আবেদন করেন দুদক।

২৭ নভেম্বর আপিল বিভাগ তাদের সাজার কার্যকারিতা স্থগিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এবং ইকবালের স্ত্রী মমতাজ বেগম, দুই ছেলে মঈনুদ্দিন ইকবাল ও ইমরান ইকবাল এবং মেয়ে নওরিন ইকবালকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেন।

এরপর ইকবালের পরিবার গত ৮ মার্চ বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। এর পরদিনই তারা হাইকোর্টে আপিল করেন। সেই আপিল শুনানির জন্য গ্রহণ করে আজ আদালত আদেশ দিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুদকহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT