চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডায়াবেটিস নিরাময়ে উপবাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৩ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৭
স্বাস্থ্য
A A

উপবাস করার মাধ্যমে ডায়াবেটিস নিরাময়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়ার কথা জানিয়েছেন মার্কিন বিজ্ঞানীদের একটি দল। সাম্প্রতিক এক গবেষণায় এমন ফল পাওয়ার কথা জানান তারা।

বিজ্ঞানীরা তাদের গবেষণায় দেখতে পেয়েছেন উপবাস করে এবং একটি নির্দিষ্ট ডায়েট বা খাদ্যতালিকা অনুসরণ করে অগ্ন্যাশয়ের সক্ষমতা ফিরিয়ে আনা সম্ভব। ডায়াবেটিসের চিকিৎসায় এই গবেষণার ফলকে খুবই আশাপ্রদ বলে মনে করছেন তারা।

মূলত ইঁদুরের ওপর এই ‘ফাস্টিং ডায়েট’ এর পরীক্ষা চালান বিজ্ঞানীরা।

Banglabid

এতে দেখা যায়, ইঁদুরকে উপবাসে রেখে যখন তাকে খাবার দেয়া হয়, তখন তা ইঁদুরের অগ্ন্যাশয়ে একধরণের ‘বেটা সেল’ পুণরুৎপাদনে সাহায্য করে। রক্তপ্রবাহে যখন চিনি বেড়ে যায়, তখন অগ্ন্যাশয়ের এই ‘বেটা সেল’ তা সনাক্ত করতে পারে এবং ইনসুলিন নির্গত করার মাধ্যমে তা প্রশমিত করে।

গবেষক দলের একজন ‘ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া’র ড: ভ্যাল্টের লোঙ্গো বলেন, “গবেষণা থেকে আমরা যে উপসংহারে পৌঁছেছি, তা হলো, ইঁদুরকে যখন উপবাসে রেখে কাহিল করে ফেলা হচ্ছে এবং তারপর আবার খাবার দেয়া হচ্ছে, সেটি তাদের অগ্ন্যাশয়কে পুনরায় কর্মক্ষম করে তুলছে। অগ্ন্যাশয়ের সেলগুলো এর ফলে এই অঙ্গের অকেজো অংশকে আবার সচল করে তুলছে।”

বিজ্ঞানীরা বলছেন, ‘টাইপ-ওয়ান’ এবং ‘টাইপ টু’ ডায়াবেটিসে যারা ভুগছেন, তাদের উভয়ের জন্য এই পরীক্ষা সুফল বয়ে আনতে পারে।

Reneta

ইঁদুরের ওপর যে পরীক্ষাটি চালানো হয়েছে সেটি মূলত ভেগান বা কট্টর নিরামিষাশীদের অনুসরণ করা এক ডায়েট থেকে।

ভেগানরা এই ডায়েট অনুসরণ করে প্রতিদিন আটশো থেকে এগারোশো ক্যালরির বেশি খাবার খান না। তাদের খাবার তালিকায় থাকে মূলত নানা ধরণের বাদাম এবং স্যুপ। কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর আবার ২৫ দিন ধরে যত খুশি খেতে পারেন। এটা অনেকটা লম্বা সময় প্রায় অর্ধাহারে থেকে আবার একটা সময়ে বেশ ভুরি-ভোজ করার মতো ব্যাপার।

ড: লোঙ্গো বলেন, চিকিৎসা বিজ্ঞানে এই গবেষণার ফলের বিরাট তাৎপর্য আছে। বিরাট সম্ভাবনা আছে। কারণ আমরা ইঁদুরের ওপর এই গবেষণায় দেখাতে পেরেছি যে ডায়েট করে ডায়াবেটিসের লক্ষণ সারিয়ে তোলা সম্ভব।

এই একই ডায়েট মানুষের ওপর পরীক্ষা করেও ব্লাড সুগার লেভেল কমিয়ে আনা যায় বলে প্রমাণিত হয়েছে। তবে এখনই তাড়াহুড়া করে এই ডায়েট পরীক্ষা না করার জন্য তিনি সতর্ক করে দিয়েছেন। ড: লোঙ্গো বলেছেন, সঠিক চিকিৎসা প্রণালী অনুসরণ না করে এই ডায়েট করতে গিয়ে অনেকে তাদের স্বাস্থ্যের জন্য বিপদ ডেকে আনতে পারেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডায়াবেটিস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চিনাদী বিলকে ঘিরে পর্যটনের অপার সম্ভাবনা

পরবর্তী

এক নজরে ৮৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বিজয়ীরা

পরবর্তী

এক নজরে ৮৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বিজয়ীরা

২০১২ সালে পুতিনবিরোধী বিক্ষোভ মিছিলে বিরোধী দলীয় নেতাকর্মীসহ বহু সাধারণ মানুষ আটক হন

এবারও শুরুতেই নিস্তেজ পুতিনবিরোধী বিক্ষোভ

সর্বশেষ

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬

আরব আমিরাতে বৃত্তির সুযোগ, অগ্রাধিকার পাচ্ছে ৮ দেশ

আগস্ট ১৮, ২০২৬

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের অঙ্গীকার

আগস্ট ১৮, ২০২৬

রাজধানী ও চট্টগ্রাম-বগুড়ায় নারীদের জন্য পিংক বাস সার্ভিস চালু

আগস্ট ১৮, ২০২৬

সরকারের ১৮০ দিন: শিক্ষায় পরিবর্তনের সূচনা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT