চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাবল সেঞ্চুরি করেও ‘সবুজ সংকেত’ পাচ্ছেন না ইমরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ন ১৫, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিরতি কাটিয়ে মাঠে ফিরেই ডাবল সেঞ্চুরি করেছেন ইমরুল কায়েস। জাতীয় লিগের প্রথম রাউন্ডে আর কেউ সেঞ্চুরি না পেলেও খুলনার এ বাঁহাতি খেলেছেন ২০২ রানের অপরাজিত ইনিংস। তারপরও বাংলাদেশ দলে ফেরার সবুজ সংকেত পাচ্ছেন না ইমরুল।

মঙ্গলবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, বৃহস্পতিবার শুরু হতে যাওয়া জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ড শেষ হলে পারফরম্যান্স মূল্যায়ন করে ঘোষণা করা হবে ভারত সফরের টেস্ট ও টি-টুয়েন্টি দল। পরের ম্যাচের পারফরম্যান্সও বিবেচনায় আনবেন তারা।

‘ইমরুল কায়েস ডাবল সেঞ্চুরি করেছে। এখন মাত্র একটি রাউন্ড গিয়েছে। বলা মুশকিল (জাতীয় দলে ফেরা)। আরেকটি রাউন্ড গেলে তারপর বোঝা যাবে।’

‘ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স কিন্তু একটু অন্যরকম। কেননা অনেকগুলো খেলোয়াড় একসঙ্গে খেলে। ক্লাবের দিকে খেলে বা অন্য জায়গায় খেলে, তারপর প্রথম শ্রেণির ক্রিকেটে ওরা খুব অল্প সময়ের জন্য একসাথে হয়। সে হিসেবে এভাবে পারফরম্যান্স করাটা ক্রিকেটারের জন্য অনেক ভালো। ইমরুল গত দুই মাস খুব কঠিন সময়ে ছিল পরিবার নিয়ে। তারপর এভাবে ফিরে ডাবল সেঞ্চুরি করাটা দারুণ ব্যাপার।’

‘এখানে দেখার কোনো শেষ নাই। যারা পারফর্ম করবে ওদের সবসময় আমাদের নজরে রাখতে হবে। এখানে এমন না যে নির্দিষ্ট কাউকে আমাদের ভালো করে দেখতে হবে। ও কঠিন সময়ে ছিল। এখন সেটা পার করে ভালো ফর্মে এসেছে, সামনের খেলোয়াড় নির্বাচনী সভায় অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে।’ বলেন প্রধান নির্বাচক।

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরুলএনসিএলবাংলাদেশ -ভারত সিরিজমিনহাজুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT