চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাবল সেঞ্চুরিতে বিজয়ের মৌসুম শুরু

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১০:৫৫ পূর্বাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার বিজয় উল্লাসে ভরা মুখে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

এনামুল হক বিজয়

ঘরোয়া ক্রিকেটে বরাবরই ধারাবাহিক এনামুল হক বিজয়। এবার নিজেকে নিয়ে গেলেন অন্য এক উচ্চতায়। প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেলেন নতুন মৌসুমের প্রথম ইনিংসেই। জাতীয় লিগের প্রথম রাউন্ডে রংপুরের বিপক্ষে ৩৩০ বলে ১৭ চার ও ২ ছক্কায় দ্বিশতক স্পর্শ করেছেন খুলনার ওপেনার। তার আগের সেরা ইনিংসটি ছিল ১৯৩ রানের।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রংপুরের করা ৪৭১ রানের জবাবে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি পূর্ণ করেন বিজয়। ১০৫ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করা ডানহাতি ব্যাটসম্যানের ডাবল সেঞ্চুরি হয়ে যেতে পারত সেদিনই। কিন্তু আলো স্বল্পতায় দিনের মাত্র ৩৯ ওভার খেলা হলে অপেক্ষা বাড়ে। ১৭৩ রানে অপরাজিত থেকে শেষ দিনের সকালে অপেক্ষায় অবসান ঘটিয়েছেন জাতীয় দলের বাইরে থাকা এই উদ্বোধনী ব্যাটসম্যান।

সোমবার সকালে মাইলফলক ছুঁতে খুব বেশি সময় নেননি বিজয়। ব্যাটিংয়ে নেমেই বাউন্ডারি হাঁকিয়ে শুরু। ডাবলের দিকে হেঁটে মাইলফলক থেকে যখন ১ রান দূরে, সোহরাওয়ার্দী শুভর করা বল বাউন্ডারি ছাড়া করে প্রথম দ্বিশতকের উল্লাসে মাতেন ২৪ বছর বয়সী ক্রিকেটার।

বিজয়ের ডাবল সেঞ্চুরির পর দলীয় চারশ পেরিয়েছে খুলনা, হারাতে হয়েছে চার উইকেট। ২০৩ রানে অপরাজিত থাকা বিজয়ের ব্যাটে রংপুরের বড় সংগ্রহ টপকে লিডের সম্ভাবনাও জাগিয়েছে দলটি। তবে ড্রয়ের পথে রয়েছে ম্যাচ।

এর আগে ৬২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন বিজয়। ৪০.৯১ গড়ে করেছেন ৪,১৭৩ রান। যার মধ্যে রয়েছে ১২টি সেঞ্চুরি ও ২২টি ফিফটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনামুল হক বিজয়জাতীয় ক্রিকেট লিগ ২০১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রুচিশীল নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী

পরবর্তী

সু চি’র কড়া সমালোচনায় অ্যাঞ্জেলিনা জোলি

পরবর্তী
অ্যাঞ্জেলিনা জোলি

সু চি’র কড়া সমালোচনায় অ্যাঞ্জেলিনা জোলি

বুড়িগঙ্গার আদি চ্যানেল দখল ও দূষণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দখল হয়ে যাচ্ছে বুড়িগঙ্গার আদি চ্যানেল

সর্বশেষ

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT