ক্রিকেট

ডাচদের দায়িত্বে তামিম-সাকিবদের সাবেক ফিল্ডিং গুরু

ক্রিকেট কোচ মাঠে নির্দেশনা দিচ্ছেন, হাতে গ্লাভস ও ক্যাপ পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট কোচ মাঠে খেলোয়াড়দের জন্য নির্দেশনা দিচ্ছেন, ক্যাপ ও গ্লাভস পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত মাসে নেদারল্যান্ডসের প্রধান কোচ রায়ান ক্যাম্পবেল হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে যাওয়ার পর থেকেই ডাচ ক্রিকেটে শূন্যতা তৈরি হয়। অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব নিয়ে দেশটির ক্রিকেটের সেই শূন্যতা পূরণ করলেন বাংলাদেশ দলের সাবেক ফিল্ডিং কোচ রায়ান কুক।

চলতি সপ্তাহেই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেও ক্যাম্পবেল। তবে ডাচদের দায়িত্বে খুব সহসাই ফিরছেন না। তার পরিবর্তে তাই সাময়িকভাবে দায়িত্ব গেছে কুকের কাঁধে।

কোচিংয়ে বেশ অভিজ্ঞতা রয়েছে সাউথ আফ্রিকান কুকের। বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেনস ছাড়াও সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। ফিল্ডিং কোচ হিসেবে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত কাজ করেছেন বাংলাদেশে। গ্যারি কারস্টেন ক্রিকেট একাডেমির প্রধান কোচও ছিলেন কুক।

‘দলে যোগ দিতে পেরে সম্মানিত বোধ করছি। আগামী কয়েকমাস ক্রিকেটার ও বাকি কোচদের সাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। সামনে ব্যস্ত সূচি। দলকে শক্তিশালী হতে সাহায্য করতে চাই।’

কুকের অধীনে আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে নেদারল্যান্ডস।

বিষয়:গ্যারি কারস্টেন নেদারল্যান্ডস বাংলাদেশ রায়ান কুক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…