চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাচদের ঘরের দুর্বলতায় প্রেরণা খুঁজছে হটস্পার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৩ পূর্বাহ্ণ ০৮, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

সাধারণত সব দল চায়, আগে অ্যাওয়ে ম্যাচ খেলে নিতে। যাতে পরে হোম ম্যাচের সুবিধা নিয়ে লড়া যায়। মঙ্গলবার রাতে যেমন তরতাজা প্রমাণ লিভারপুল-বার্সেলোনা ম্যাচ। কিন্তু এই মৌসুমে পুরো ইউরোপকে চমকে দেয়া আয়াক্স এই ব্যাপারে উল্টো।

ডাচ লিগে হোম ম্যাচে তারা শেষ হেরেছে ২০১৭ নভেম্বরে। কিন্তু ইউরোপে হোম ম্যাচের ফর্ম ভালো নয়। সেমিফাইনালের দ্বিতীয় লেগে হ্যারি কেন-হীন টটেনহ্যাম হটস্পার প্রেরণা খুঁজছে ডাচ তরুণদের এই দুর্বলতার মধ্যেই।

পরপর রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসকে অ্যাওয়ে ম্যাচে হারিয়ে আয়াক্স ছিটকে দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। সেমিফাইনালের প্রথম লেগে টটেনহ্যামকেও হারিয়েছে। কিন্তু স্কোর মাত্র ১-০। তাই মাউরিসিও পচেত্তিনোর দলে ফিরে আসার যথেষ্ট সম্ভাবনা থাকছে।

আয়াক্সেসের লেফটব্যাক আর্জেন্টিনা নিকোলাস তাগলিয়াফিকো তাই সতর্ক করে দিচ্ছেন ফ্রেঙ্কি ডি জং-মাথিস ডি লিটদের। তার কথায়, ‘টটেনহ্যাম কিন্তু রিয়াল মাদ্রিদ বা জুভেন্টাসের থেকে ভালো দল। গত সপ্তাহে টটেনহ্যামের বিরুদ্ধে ম্যাচেই আমারা সবচেয়ে বেশি চাপে পড়েছিলাম।’

বুধবার আমস্টারডামে সন হিউং মিনকে পাচ্ছে টটেনহ্যাম। কেন বা সের্জে অরিয়েরকে অবশ্য পাচ্ছেন না পচেত্তিনো। শনিবারের ম্যাচে চোট পেয়েছেন জেন ভেরটোঙ্গেন। এরিক লামেলা ও ভেরটোঙ্গেন অনিশ্চিত বুধবারের ম্যাচে। তবু আয়াক্স কোচ এরিক টেন হাগ সতর্ক, ‘প্রিমিয়ার লিগের কোনো দলের সঙ্গে খেলা মানেই কঠিন। আমাদের নিজেদের ছাপিয়ে যেতে হবে। এটাই আগামী কালের চ্যালেঞ্জ।’

২৩ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে যাওয়ার হাতছানি আয়াক্সের সামনে। টটেনহ্যাম শেষবার ইউরোপিয়ান ফাইনাল খেলেছে ৩৫ বছর আগে, উয়েফা কাপে। তাই ইতিহাসে নাম তোলার জন্য লড়বে দুই দলই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়াক্সচ্যাম্পিয়ন্স লিগটটেনহ্যামলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT