চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু’তে আবারও নির্বাচন ও ভিসির পদত্যাগ দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ন ১১, মার্চ ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

ভোটে অনিয়ম হওয়ায় আবারও ডাকসু নির্বাচন অনুষ্ঠান এবং ভিসির পদত্যাগের দাবি জানিয়েছে ছাত্রদলসহ ভোট বর্জনকারী সব ছাত্র সংগঠন।

তবে ছাত্রলীগ ভোট বর্জনের বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি।

উপাচার্যের পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে ছাত্রদল অবস্থান নিলেও কিছুক্ষণ পর অবস্থান ছেড়ে দিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে তারা।

ছাত্রদল বাদে প্রতিদ্বন্দ্বী বাকি প্যানেলগুলো রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করছে। তারা নির্বাচনকে লোকদেখানো, ভোট ডাকাতি এবং প্রহসন উল্লেখ করে পুনঃনির্বাচনের দাবি করছে। সেই সঙ্গে উপাচার্যের পদত্যাগ দাবি করছে তারাও।

দুপুর ২টায় অধিকাংশ হলে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর উপাচার্য বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি হলে শুরু হয় ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ। এর মধ্যে সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ব্যালট পেপারে আগে থেকে সিল মারা থাকার কারণে বিক্ষোভরত শিক্ষার্থীরা ভোট বর্জন করে। এর ফলে কুয়েত মৈত্রী হলে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই স্থগিত করা হয়।

Reneta

এ ঘটনায় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ শবনম জাহানকে অপসারণ করে মাহবুবা নাসরীনকে নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়ার পর বেলা ১১টা ১০ মিনিটে আবার ভোটগ্রহণ শুরু হয়।

জাতীয়তাবাদী ছাত্রদল, প্রগতিশীল ছাত্র ঐক্য, কোটা সংস্কার আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বাধিকার এবং স্বতন্ত্র জোটের অরণি-শাফী প্যানেল ডাকসু নির্বাচন বর্জন করেছে। একই সাথে নির্বাচন আবারও অনুষ্ঠানের দাবি জানিয়েছে তারা।

Jui  Banner Campaign
ট্যাগ: ডাকসুডাকসু নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ওবামাকে বানরের সঙ্গে তুলনা করে ট্রাম্পের শেয়ার করা ভিডিও সরাল হোয়াইট হাউস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

হামজার পায়ে প্লাস্টার, সামাজিক মাধ্যেম ছড়িয়ে পড়া ছবির সত্যতা জানাল বাফুফে

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভোটের দুইদিন পর প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনে দুর্গম ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT