চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদলসহ ৫ প্যানেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ১১, মার্চ ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A
ডাকসু নির্বাচন

জাতীয়তাবাদী ছাত্রদল, প্রগতিশীল ছাত্রঐক্য, কোটা সংস্কার আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বাধিকার এবং স্বতন্ত্র জোটের অরণি-শাফী প্যানেল ডাকসু নির্বাচন বর্জন করেছে। একই সাথে নির্বাচন আবারও অনুষ্ঠানের দাবি জানিয়েছে তারা।

সোমবার দুপুর ১টায় মধুর ক্যান্টিনে প্রথমে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান প্রগতিশীল ছাত্রঐক্যের লিটন নন্দী। একই সাথে উপাচার্যের কার্যালয় সামনে আজ অবস্থান কর্মসূচি ও আগামীকাল ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছেন তারা।

এরপর ছাত্রদলের পক্ষ থেকেও নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হয়।

Banglabid

এর আগে তিনটি ব্যালট বাক্স সরিয়ে রাখার অভিযোগ নিয়ে সৃষ্ট বিশৃঙ্খলাকে কেন্দ্র করে বেলা ১২টার দিকে বেগম রোকেয়া হলে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়।

এই বিশৃঙ্খলার মাঝে কোটা আন্দোলনকারী প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী নুরুল হক নূর মারধরের শিকার হন। তার অভিযোগ, ছাত্রলীগ প্যানেলের লোকজন তাকে আঘাত করেছে।

সোমবার সকাল ৮টায় প্রায় সব হলে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হলেও রোকেয়া হলে প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল ভোট। এর কিছুক্ষণ পরই একাধিক প্রার্থী অভিযোগ করতে থাকেন যে, তিনটি ব্যালট বাক্স সরিয়ে ফেলা হয়েছে।

Reneta

ভোটগ্রহণ স্থগিত করা হয় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলেও। এসবের পরিপ্রেক্ষিতে নির্বাচন বর্জন করে স্বতন্ত্র জোট অরণি-শাফী প্যানেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসু নির্বাচনভোট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রেমিকার ব্যক্তিত্বে মুগ্ধ বরুণ!

পরবর্তী

রোকেয়া হলে আবারও ভোট শুরু হবে বিকেল ৩টায়

পরবর্তী
ডাকসু নির্বাচন-রোকেয়া হলের ভোটগ্রহণ

রোকেয়া হলে আবারও ভোট শুরু হবে বিকেল ৩টায়

প্রধানমন্ত্রী

বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেয়া হবে না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

নিউটন-আইনস্টাইনের মহাকর্ষ কি মহাবিশ্বজুড়েই একই?

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর ঢালে উল্টে গেল বাস, আহত ৮

আগস্ট ৩১, ২০২৬

ইমরান খানকে নিয়ে কিছু বলতে ক্রিকেটারদের নিষেধ করল পিসিবি

আগস্ট ৩১, ২০২৬

গুগল ম্যাপসে বদলে গেল লেক অন্টারিওর নাম

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT