চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকলেও আইপিএলে যাবেন না আফ্রিদি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

কাশ্মীর নিয়ে এক টুইটেই ভারতীয়দের চোখের মনি থেকে বালি’তে পরিণত হয়েছেন শহিদ আফ্রিদি। ভারতের সাবেক থেকে শুরু করে বর্তমান ক্রিকেটাররা তাকে পাল্টা টুইটে করছেন তুলোধুনো। আইপিএলে খেলা নিয়েও খোঁচা খেতে হয়েছে পাকিস্তানি সাবেককে। পাল্টা জবাবটা আফ্রিদি দিয়েছেন তার মত করেই। বলেছেন, আইপিএল নিয়ে কোনদিনও আগ্রহ ছিল না তার।

আফ্রিদির বরাতে টুইট করেছেন সাজ সাদিক নামের এক পাকিস্তানি ক্রীড়া সাংবাদিক ও সম্পাদক। সাদিককে আফ্রিদি বলেছেন, ‘যদি ওরা আমায় ডাকেও, তবু আমি আইপিএলে যাবো না। আমাদের পিএসএল(পাকিস্তান সুপার লিগ) অনেক বড় টুর্নামেন্ট। আর আইপিএলের টান আমি অনেক আগেই ছেড়ে এসেছি। এখন পিএসএল উপভোগ করছি। আইপিএল নিয়ে আমার কোন আগ্রহ নেই। কখনো ছিলও না।’

অথচ কিছুদিন আগেও নিজের আইপিএল অভিজ্ঞতা নিয়ে বেশ তৃপ্ত ছিলেন আফ্রিদি। ডেকান চার্জার্সের হয়ে খেলার অভিজ্ঞতার আলোকে সবচেয়ে বড় টি-টুয়েন্টি লিগের প্রশংসা করেছিলেন পাকিস্তানি সাবেক অধিনায়ক।

কিন্তু হঠাৎই ভোল পাল্টে ফেলেছেন আফ্রিদি। মঙ্গলবার কাশ্মীর পরিস্থিতি নিয়ে টুইট করে ভারতীয় ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েছেন। সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ আফ্রিদির সমালোচনায় টুইটারে লেখেন, ‘আফ্রিদি আইপিএলে খেলার সুযোগ পেলে নিশ্চয় এসব বলতেন না। সন্ত্রাস ও জঙ্গিবাদ সমর্থন করে বলেই পাকিস্তানীরা আইপিএলে খেলার সুযোগ পায় না।’ তার জবাই দিয়েছেন আফ্রিদি, তবে সাংবাদিকের টুইটার ধার করে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএলকাশ্মীরলিড স্পোর্টসশহিদ আফ্রিদি
শেয়ারTweetPin1

সর্বশেষ

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT