চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডাকপিয়ন’-এর মতো গল্পে আগে কখনো কাজ করিনি: প্রসূন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ণ ০৩, মে ২০১৮
বিনোদন
A A

একজন ডাকপিয়ন। তার জীবনে রয়েছে একটি গল্প। সেই গল্পের বাস্তব রূপ পায় তার সন্তান নিশির উপর। বাবা মেয়ে ও মায়ের ভালোবাসা, নাটকীয়ভাবে প্রেমিকের প্রবেশ এরকম এক গল্পে শিগগির আসতে চলেছে নাটক ‘ডাকপিয়ন’। আর এরকম গল্পে ডাকপিয়ন বাবার চরিত্রে অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিম। আর মেয়ের চরিত্রে অভিনয় করেছেন প্রসূন আজাদ।

নাটকটি সম্পর্কে প্রসূন বলেন: নাটকে আমার বাবা হচ্ছে ডাকপিয়ন। আমি ডাকপিয়নের মেয়ে। যে কিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। বাবা ডাকপিয়ন তাই তার চিঠির সূত্র ধরে একটি ছেলের সাথে পরিচয় হয়। কিন্তু ছেলের পরিবার অনেক উচ্চবিত্ত। কিন্তু আমার বাবার জীবনেও একটি ঘটনা আছে। খুবই ভিন্ন ধারার একটি গল্প এটি। বাবার সঙ্গে রসায়ন অনেক ভালো থাকে আমার। এই রকম গল্পে আমি আগে কখনো কাজ করি নাই। দর্শকরা আমাকে নতুন ভাবে দেখবে এই নাটকে।

তাসলিমা মুক্তার পরিচালনায় ভিন্নধর্মী এই নাটকটির গল্প লিখেছেন কুদরত উল্লাহ।

Banglabid

ডাকপিয়ন নিয়ে শহীদুজ্জামান সেলিমের ভাষ্য: খুবই চমৎকার একটি গল্প। এই নাটকটি একটি সামাজিক গল্প, পারিবারিক গল্প। মা, মেয়ে, বাবার গল্প। খুবই ইমোশনাল। আমার কাছে অভিনয় করে খুবই ভালো লেগেছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।

নাটকটির পূর্বাভাস জানিয়ে পরিচালক তাসলিমা মুক্তা বলেন: এটা ডাকপিয়নের গল্প। চিঠিতে যে আবেদন ছিল ভালোবাসা ছিল। সবার সঙ্গে যোগাযোগের একটা মাধ্যম ছিল এবং একটা সম্পর্ক তৈরি হতো। সেটা কিন্তু মানুষ দেখতে পাচ্ছে না। এখানে আমরা দেখতে পাবো বাবা মেয়ের ভালোবাসা। কিন্তু ডাকপিয়নের জীবন অনেক নিম্নবিত্ত হয়। যার ফলে তার সহধর্মিনী তাকে ছেড়ে চলে যায়। এই নাটকটিতে দর্শকরা দেখবেন এই কারণে যে চিঠি ও ডাকপিয়ন তাদের পরিবারের ভালোবাসার গল্প একটি সুন্দর গল্প।

এ এস মাল্টিমিডিয়া লিমিটেড নিবেদিত এবং আশরাফ ও সাজ্জাদ প্রযোজিত নাটকটি গত ১ ও ২ মে উত্তরার বিভিন্ন স্থানে দৃশ্যধারণ শেষ হয়েছে। খুব শিগগির ‘ডাকপিয়ন’ নাটকটি প্রচার হবে একটি বেসরকারি চ্যানেলে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকপিয়নপ্রসূন আজাদমুক্তাশহীদুজ্জামান সেলিম
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

একদিনে দুই ম্যাচ জিতে ফাইনালের পথে পাইলটরা

পরবর্তী

‘আপনাদের মরে যাওয়া দরকার, লজ্জায়’

পরবর্তী
ফাহিমা খাতুন

‘আপনাদের মরে যাওয়া দরকার, লজ্জায়’

শ্যামলীতে উঠছে ‘অ্যাভেঞ্জার্স’, নেমে যাচ্ছে ‘চালবাজ’

সর্বশেষ

‘অতল’-এর প্রিমিয়ার এতো অসাধারণ হবে কল্পনাতেও ছিলো না

আগস্ট ২৪, ২০২৬

ব্রাজিলের প্রতিনিধি দল প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে: বাফুফে

আগস্ট ২৪, ২০২৬

বিনা অভিযোগে আটক-কারাগারে মৃত্যু নিয়ে যা বলছে হিউম্যান রাইটস ওয়াচ

আগস্ট ২৪, ২০২৬

কত দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত বল

আগস্ট ২৪, ২০২৬

রুবেলের তাণ্ডব, শামিমের ঝড়ে টানা তিন জয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT