চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডলফিন রক্ষায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের গণসচেতনতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৯
- সেমি লিড, পরিবেশ
A A

‘শুশুক ডলফিন থাকে যদি ভালো থাকবে মোদের নদী’ এ স্লোগানে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, ইউএনডিপি এবং বাংলাদেশ বন বিভাগের যৌথ উদ্যোগে ডলফিন রক্ষায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

এ উপলক্ষে ৩০ অক্টোবর চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বক্তরা বিপন্ন ডলফিন রক্ষায় জনসাধারণদের সচেতন হওয়ার আহবান জানান।

ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, ইউএনডিপি’র প্রোগ্রাম স্পেশালিস্ট আরিফ মোহাম্মদ ফয়সাল, বাংলাদেশ বন বিভাগের বন সংরক্ষক জাহিদুল কবির এবং চিত্রনায়ক ফেরদৌস প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তরা বিপন্ন ডলফিন রক্ষায় বলেন, জলজ প্রতিবেশের অন্যতম প্রাণী ডলফিন। এরা শুশুক, শিশু ও শিশুমাছ নামেও পরিচিত। দেশের অভ্যন্তরীণ বড় বড় নদী, মোহনা ও সুন্দরবনের নদীগুলোতে এদের দেখা যায়। নদীর মাঝারি গভীরতায় থাকতে এরা পছন্দ করে। ধূসর রঙের এই প্রাণীটির মাথা ছোট ও শরীর বেশ নরম। এদের লক্ষ্যনীয় বৈশিষ্ট্য হলো লম্বা ঠোঁট। ছোট ছোট চোখ দুটি ঠোঁটের উপর অবস্থিত হলেও এরা এটা দিয়ে খুব ভালো দেখতে পায় না। এরা একাকী, জোড়ায় জোড়ায় থাকে এবং মাঝে মাঝে শ্বাস-প্রশ্বাসের জন্য পানির উপর উঠতে দেখা যায়। জলজ জীববৈচিত্র্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে ডলফিন বা শুশুক।

এরা জলজ পরিবেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী। যে নদীতে ডলফিন থাকে সেই নদীতে মাছের সংখ্যা বৃদ্ধি পায় এবং নদীর পরিবেশ সুস্থ থাকে। এদের উপস্থিতি পানির গুণগত মান বা অবস্থা পরিবর্তনের ইঙ্গিত দেয়। পরিবেশগত প্রভাব বোঝার নির্দেশক এই শুশুকগুলো বর্তমানে ভালো নেই। বাংলাদেশে এরা বিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত। পৃথিবীজুড়ে এদের সংখ্যা দিন দিন কমে আসছে। অপরিকল্পিত বাঁধ তৈরি, মিঠাপানির প্রবাহ কমে যাওয়া, নির্বিচারে হত্যা, মাছ ধরার জালে আটকে পড়ে মৃত্যু এদের সংখ্যা হ্রাসের অন্যতম কারণ।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, নদীর নাব্য হ্রাস, পাশাপাশি কল-কারখানার তরল বর্জ্যতে পানি দূষণ এদের বিপন্নতার অন্যতম কারণ। ডলফিন তেলের উপকারিতা নিয়ে লোকজ কুসংস্কারের কারণেও এরা মানুষের হাতে মারা পড়ছে। মিঠা পানির ডলফিন বাঁচলে সুস্থ থাকবে জলের আধার; রক্ষা পাবে অন্যান্য জলজপ্রাণী, সেই সঙ্গে নিশ্চিত হবে টেকসই জলজ প্রতিবেশ ব্যবস্থাপনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডলফিননদী
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

জুলাই ১৪, ২০২৬

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT