চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডর্টমুন্ড যেন ফুটবলার কেনা-বেচার হাট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ১১, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

সস্তায় ফুটবলার কিনে তাদের তারকা বানিয়ে চড়া দামে বিক্রি করায় খ্যাতি আছে বরুশিয়া ডর্টমুন্ডের। এই যেমন দুবছর আগে রেডবুল সলজবুর্গ থেকে ২০ মিলিয়নে আর্লিং হালান্ডকে কিনে জার্মান ক্লাবটি এখন ম্যানসিটির কাছে বিক্রি করছে ৬০ মিলিয়নে। এমন অনেক তারকার নাড়ি টানলে ডর্টমুন্ডের নাম আসে। এক কথায় ডর্টমুন্ডকে ফুটবলার কেনা-বেচার হাট বললেও খুব একটা ভুল বলা হবে না।

এ মৌসুমে দলবদলের বাজার একাই গরম করে রেখেছিলেন ২১ বর্ষী নরওয়ে তারকা। জায়ান্ট ক্লাবগুলোর কাড়িকাড়ি অর্থের ভিড়ে শেষপর্যন্ত শৈশবের প্রিয় ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন হালান্ড। ২০২০ সালে সলজবুর্গ থেকে ডর্টমুন্ডে এসেছিলেন। এসে খ্যাতি অর্জন করেছেন। ক্লাবগুলোর চাহিদার তালিকায় নিজেকে তুলেছেন শীর্ষ আসনে। আগামীদিনের তারকাকে তাই বাড়তি মূল্যে টানতে ভুল করেননি গার্দিওলা।

ইতিহাস ঘাঁটলে দেখা যায় অবামেয়াং, উসমানে ডেম্বেলে, জাডন সানচো, ইসাক ও রবার্ট লেভান্ডোভস্কির মতো তারকাদের শেকড় ডর্টমুন্ডে। বহু তারকার পুরনো ঠিকানাও জার্মান ক্লাবটি। দলবদলে আলোচিত সব ফুটবলার পরিবেশনই যাদের অন্যতম কাজ।

পোলিশ তারকা লেভান্ডোভস্কি ২০১০ সালে ৪.৭ মিলিয়নে লেক পজানান থেকে ডর্টমুন্ডে নাম লেখান। ২০১৪ সালে বায়ার্ন মিউনিখে গিয়ে আলো ছড়িয়েছেন। ডেম্বেলের ব্যাপারও একইরকম। ২০১৬ সালে ৩৫ মিলিয়নে রেনেঁ থেকে ডর্টমুন্ডে আসার বছর না ঘুরতেই ১৪০ মিলিয়নে তাকে কিনে নেয় বার্সেলোনা।

২০১৩ সালে সেন্ট এতিয়েন থেকে ১৩ মিলিয়নে ডর্টমুন্ডে নাম লেখানো অবামেয়াং শেষপর্যন্ত আর্সেনালে যোগ দেয় ৬৩ মিলিয়নে। ইসহাক ও জাডন সানচোর বেলায়ও লাভের মুখ দেখেছে ডর্টমুন্ড। ৮ মিলিয়নে আনা সানচোকে বাকি ক্লাবগুলোর সাথে টেক্কা দিয়ে ৮৫ মিলিয়নে টেনেছে সিটি।

মারিও গোটজে তো সবাইকেই ছাড়িয়ে গেছেন। ২০১৩ সালে ডর্টমুন্ডে এসে নজর কেড়ে ২০১৪ বিশ্বকাপে জার্মানদের তারকা ঠাসা দলে জায়গা করে নেন। ফাইনালে তার করা একমাত্র গোলেই আর্জেন্টিনাকে কাঁদতে হয়েছিল। পরে ৩৭ মিলিয়নে বায়ার্নে যোগ দিয়েছিলেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবামেয়াংডেম্বেলেবরুশিয়া ডর্টমুন্ডম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসলেভান্ডোভস্কিসানচোহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণে জন্ম নেয়া শিশুর দায়িত্ব জেলা প্রশাসনের: ধর্ষককে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT