লাইফস্টাইল

ঈদের নাস্তায় ঠান্ডা ঠান্ডা লাচ্ছি

ঈদের নাস্তায় ঠান্ডা ঠান্ডা লাচ্ছি

ঠান্ডা লাচ্ছি

ঈদের দিন খাবার টেবিলে থাকে নানান মুখরোচক খাবার। কিন্তু এত সব কিছুর পরে পানীয় না হলে চলে? ঈদের নাস্তার সাথে পরিবেশন করতে পারেন মজাদার লাচ্ছি। আজ জেনে নিন লাচ্ছি বানানোর রেসিপি।

অনেক সময় মিষ্টি দই খেতে ভালো না লাগলে তৈরি করে নিতে পারেন লাচ্ছি। জানা থাকলে খুব সহজেই বানিয়ে নিতে পারেন ঠান্ডা ঠান্ডা লাচ্ছি।

 উপকরণ

মিষ্টি দই ১ কাপ

দুধ আধ কাপ

কলা ১ টা

চিনি প্রয়োজন মত

কাঠ বাদাম ৪/৫ টা

বরফ কুচি

লেবু

প্রস্তুত প্রণালী

প্রথমেই হাত দিয়ে কলা চটকিয়ে নিন। একটি পাত্রে মিষ্টি দই, দুধ, চিনি, লেবুর রস ব্লেন্ড করে নিন। মিশ্রণটি হয়ে গেলে কলা আর বাদাম বাটা দিয়ে আরেকবার ব্লেন্ড করুন। পরিবেশন করার সময় বরফ কুচি দিন। খুব সহজেই হোয়ে গেল লাচ্ছি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…