চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টয়লেট পরিস্কারে লাগবে না পানি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ পূর্বাহ্ণ ০৪, অক্টোবর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

সারা বিশ্বে খাওয়ার উপযোগী যে পারিমাণ পানি নষ্ট হয় তার বেশিরভাগই হয় টয়লেট পরিষ্কার করার কাজে। কোনোভাবে যদি এটা রক্ষা করা যেত তাহলে পানির অপচয় বেঁচে যেত অনেকাংশেই। সেটাই হয়তো ভাবছিলেন প্রফেসর ড. কিশোর মুন্সী। তাইতো তিনি এমন একটি টয়লেট তৈরি করেছেন যেখান থেকে ময়লা তাড়ানোর জন্য বাড়তি পানি খরচের করার প্রয়োজন পড়বে না।

ভারতের একেবারে প্রত্যন্ত অঞ্চলে এই সেবা চালু করেছেন তিনি, বিশেষ করে সেসব এলাকায় যেখানে পানির সমস্যা খুবই প্রকট। নাম দিয়েছেন ড্রাই সান হাইজেনিক রুরাল টয়লেট। আইআইটি-বি এর ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন সেন্টারের সিনিয়র প্রফেসর এবং সাবেক ডিন কিশোর মুন্সীর আশা, এই টয়লেট খোলা জায়গায় মলত্যাগ কমাবে, স্বাস্থ্যঝুঁকি কমাবে এবং নারী ও শিশুদের জন্য অনেক উপকারী হবে।

কিশোর মুন্সীর বক্তব্য, টয়লেটটি মূলত গ্রামীণ ভারতের জন্যই বানানো, বিশেষ করে কৃষক সম্প্রদায়ের কথা মাথায় রেখে। এসব এলাকায় পানির সংকট সবসময় প্রকট থাকে তাই এমন কিছু তৈরি করতে চেয়েছি যেটা কিনা পানি ছাড়া বা কম পানিতে ব্যবহার উপযোগী হবে। ২০১১ সাল থেকে প্রজেক্টটির কাজ শুরু করেন মুন্সী অবশেষে ২০১৪ সালে এসে কাজ সম্পন্ন হয়।

ফ্লাশ টয়লেট তৈরিতে শুধু যে বাড়তি খরচ হয় তাই নয় বরং এটি পরিষ্কার পরিবেশ নিশ্চিতও করে না। বিশেষ করে গ্রামীণ এলাকায় যেসব সেমি-শহুরে টয়লেট দেখা যায় সেসব বেশি ক্ষতিকারক। ড্রাই-স্যান টয়লেট পরিষ্কার করা যেমন সহজ হবে তেমন ট্যাঙ্কে জমা হওয়া বিষ্ঠা থেকে উৎপাদন হবে সার। 

অনেক সময় সাধারণ টয়লেটের সেপটিক ট্যাঙ্কে নানান বিষাক্ত গ্যাস তৈরি হয়। এই টয়লেট মূত্র ও বিষ্ঠা আলাদা করে ফেলবে। মূত্র সরাসরি সার হিসেবে ব্যবহার হবে। এবং ৫ সদস্যের একটি পরিবার প্রতিনিয়ত ব্যবহার করলে ৮ থেকে ১০ বছর পর একবার সেপটিক ট্যাঙ্কে জমা হওয়া ময়লা পরিষ্কার করে সার হিসেবে ব্যবহার করা যাবে।

সাধারণ টয়লেটে সিরামিক টাইলস ব্যবহার করলেও এই টয়লেটে ব্যবহৃত হবে স্টেইনলেস স্টিল। ফলে পরিষ্কার রাখাও সহজ হবে। মাত্র ৭০,০০০ ভারতীয় টাকায় সম্ভব এই টয়লেট তৈরি করা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টয়লেটস্যানিটেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

মৌসুমী নিম্নচাপে বদলে যাচ্ছে বর্ষাকালে বৃষ্টির ধরণ

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে নতুন বার্তা ইরানের

জুলাই ১২, ২০২৬

দুর্যোগে গাফিলতির সুযোগ নেই, মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

জুলাই ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানকে সংযত হওয়ার আহ্বান পাকিস্তানের

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT