চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেলারে ‘বিজলী’ চমক এবং একটি জিডি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৭ পূর্বাহ্ণ ০৯, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

পৃথিবীতে সব সময় শুভ শক্তির জয় হয়। আর অশুভ শক্তির পরাজয় হয়। আর ভবিষ্যতেও তাই হবে।’ ৩.০৯ সেকেন্ডের ‘বিজলী’ ট্রেলারটা এমনি বক্তব্যে শেষ হয়েছে।

যার শুরুতে বাবাকে তার মেয়ে বলছে, ‘বাবা আমি পাওয়ার কন্ট্রোল করা শিখে গেছি।’ আর বাবা তার মেয়েকে বলছে, ‘তোমার মধ্যে অন্যরকম একটি ক্ষমতা আছে। এ ক্ষমতার কথা কেউ যেন না জানে।। মাঝখানে নানা ঘটনার ঝলক, প্রায় সব চরিত্রের উপস্থিতি, আইসল্যান্ডের বরফে ঢাকা জায়গায় গান ‘এ মন পাখি উড়ে যেতে চায়’,   যেখানে ‘গেরুয়া’ গানের শুটিং হয়েছিল বা ‘ম্যায় হু না’র কলেজে গানের দৃশ্য ‘এ মনটা বড় লোনলি’ অথবা আগেই কাঁপিয়ে দেওয়া ‘পার্টি’র ঝলক।

ট্রেলারে আনিসুর রহমান মিলনের লুক চমকে দিয়েছে। বোঝা গেছে জমাট রহস্যের ইঙ্গিত। পাশাপাশি ট্রেলারে দুর্দান্ত ভিএফএক্স এর আভাসও মিলেছে।

জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে রবিবার রাতে মুক্তি পেয়েছে এই ট্রেলার। এর আগে ১৫ মার্চ সিনেমাটির প্রথম টিজার মুক্তি পায় জাজ এর ইউটিউব চ্যানেলে।

ববস্টার ফিল্মস-এর প্রযোজনায় ইফতেখার চৌধুরী পরিচালিত ‘বিজলী’ সিনেমা মুক্তি পাচ্ছে ১৩ এপ্রিল। যেখানে বাংলাদেশে প্রথমবারের মত কোন সুপার ওম্যান চরিত্রে অভিনয় করেছেন ববি।

Reneta

এতে ববির বিপরীতে নায়ক হিসেবে রয়েছেন ভারতের রণবীর। আরো অভিনয় করেছেন দিলারা জামান, আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, শতাব্দী রায় (ভারত), মিজু আহমেদ (প্রয়াত), মিশা সওদাগর,  জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন, টাইগার রবি প্রমুখ।

সিনেমাটির শুটিং হয়েছে চারটি দেশে। সঙ্গীত পরিচালনা করেছেন শফিক তুহিন, আহমেদ হুমায়ুন, স্যাভি (ভারত) ও আকাশ সেন (ভারত)।

১২ এপ্রিল বসুন্ধরা সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। সিনেমার প্রযোজক ও নায়িকা ইয়ামিন হক ববি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এখন পর্যন্ত ৯০টির  মত সিনেমা হল নিশ্চিত হয়েছে। আশা করি শতাধিক সিনেমা হলে রিলিজ পাবে সিনেমাটি।’

প্রযোজক ববি জানান, ‘ছবিটি মুক্তি দিতে গিয়ে কিছু বাঁধার সম্মুখিন হচ্ছি। কিছু উড়ো ফোন আসছে সিনেমা রিলিজ না দেওয়ার জন্য। তবে বুঝতে পারছিনা কেন এমন হচ্ছে। আমি রমনা থানায় জিডি করে রেখেছি শনিবার। জিডি নম্বর ৪৮৪। আশা করি সিনেমাটি সবাই উপভোগ করবেন।’

বিজলী’র ট্রেলার:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ববিবিজলীলিড বিনোদন
শেয়ারTweetPin2

সর্বশেষ

সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ হজযাত্রী

মে ১২, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৪ বিলিয়নের বেশি

মে ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা লাইফ সাপোর্টে: ডোনাল্ড ট্রাম্প

মে ১২, ২০২৬

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT