চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেন লাইনে মৃত্যুর মিছিল

শফিকুল ইসলামশফিকুল ইসলাম
৭:০৯ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

বেড়েই চলেছে ট্রেন লাইনে মৃত্যুর মিছিল। কেবল জানুয়ারি মাসেই কমলাপুর রেলওয়ের থানায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে ২৪ জন। আর এক বছরে এ সংখ্যা ৩’শ ছাড়িয়েছে। রেলওয়ে বলছে, সচেতনতার অভাব আর অননুমোদিত ক্রসিংয়ের কারণেই ঘটছে এমন সব দুর্ঘটনা।

সারাদেশের ২ হাজার ৮’শ ৭৭ কিলোমিটার রেলপথে অনুমোদিত লেভেল ক্রসিং আছে ২ হাজার ৪শ ৯৪টি। আর অননুমোদিত লেভেল ক্রসিংয়ের সংখ্যা কারোরই জানা নেই। অনুমোদিত লেভেল ক্রসিংয়ে আবার অনেক জায়গায় নেই গেইটম্যান। অন্যদিকে রেললাইনের ওপর দিয়ে হাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকলেও তা মানছে না কেউই।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, গত বছর আমাদের এ থানার ৩শ’৪৬টা মামলা হয়েছে। এ বছর হয়েছে ৩শ’টা। অর্থ্যাৎ ৪৬টা কম। তবে আমরা চাই জিরো ডিগ্রী টলারেন্স। কেউই যেন মারা না যায়।

দিন দিন বাড়ছে অননুমোদিত লেভেল ক্রসিংয়ের সংখ্যা। গত ১০ বছরে শুধু টঙ্গী স্টেশন থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত ৭টি অনুমোদিতে লেভেল ক্রসিয়ের বিপরীতে হয়েছে ৮৬টি। সারাদেশের এমন পরিস্থিতি তুলে মন্ত্রীর কাছে করণীয় জানতে চাইলে কৌশলেই দিলেন উত্তর।

রেলমন্ত্রী মো: মুজিবুল হক বলেন, দুর্ঘটনা কারোই কাম্য না, তবে আমাদের কোন কর্মকাণ্ডে যদি খুঁত থাকে তাহলে সেটা আমরা পূরণ করব যাতে দুর্ঘটনা না ঘটে।

আগামী পাঁচ বছরের মধ্যে রেলওয়েতে কোনো অননুমোদিত লেভেল ক্রসিং থাকবে না বলে নিশ্চিত করেছেন রেলমন্ত্রী। তবে সবার ওপর জনসচেতনতাকেই বড় করে দেখছেন তিনি।

Reneta

রেলমন্ত্রী মো: মুজিবুল হক বলেন,যখন লেভেল ক্রসিং পুর্নবাসন প্রক্রিয়া বা মান উন্নয়ন করব এবং সঙ্গে সঙ্গে লোক নিয়োগ করব তখন দুর্ঘটনা কমে যাবে।

কারণ যাই হোক না কেন ট্রেন লাইনে মৃত্যুর মিছিল যাতে আর বড় না হয় এমনটাই প্রত্যাশা সবার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রেল লাইন-মৃত্যুর মিছিলরেলমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

প্রকাশ রায়ের ‘ভাসমান জীবন’ প্যারিসে প্রদর্শিত

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের জীবননাশের হুমকিদাতা কোমির আত্মসমর্পণ

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: জামিল আহমেদ লিমন (সংগৃহীত)।

যুক্তরাষ্ট্রে নিহত জামিল লিমনের মরদেহ ঢাকায় আসবে ৪ মে

এপ্রিল ৩০, ২০২৬

রোনালদোর গোলে শীর্ষ বহাল, ২০ ম্যাচ অপরাজিত আল-নাসের

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT