চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেনে নাশকতা: যা বললেন প্রধান বিচারপতি

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
১২:৫৮ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, আদালত
A A

ট্রেনে নাশকতার ঘটনায় প্রকৃত দুষ্কৃতিকারীদের খুজে বের করে সরকার শাস্তির আওতায় আনবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

সুপ্রিম কোর্টে ১৪ তলা নতুন ‘রেকর্ড ভবনের’ নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা বলেন প্রধান বিচারপতি।

একের পর এক নেত্রকোনার ট্রেনে দুষ্কৃতিকারীদের হামলার বিচার হওয়া উচিৎ কি না? এক সাংবাদিকের এমন প্রশ্নে প্রধান বিচারপতি বলেন, ‘যারা দুষ্কৃতিকারী তাদের তো বিচার অবশ্যই হওয়া উচিৎ। মোহনগঞ্জ এক্সপ্রেস বলে কথা না, পঞ্চগড় এক্সপ্রেস হলে একই কথা হতো, নোয়াখালী এক্সপ্রেস হলেও একই কথা হত। মানুষের উপর যারা আক্রমণ করে তাদের মনুষত্ব আছে কিনা? সে বিষয়ে সন্দেহের অবকাশ আছে। আশাকরি সরকার প্রকৃত দোষীদের খুজে বের করে শাস্তির আওতায় আনবে।’

সম্প্রতি ট্রেনে কয়েকটি ‘নাশকতার’ মধ্যে স্বল্প সময়েই দুইবার আক্রান্তের শিকার হয় মোহনগঞ্জ এক্সপ্রেস। দুই ঘটনায় পাঁচজনের প্রাণহানির পেছনে নাশকতার কথা বলেছে পুলিশ। মোহনগঞ্জ এক্সপ্রেস ছাড়াও গত দুই মাসে রেলপথে অন্তত ১৯টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার সকালে সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামের পাশে ১১ তলা নতুন ‘রেকর্ড ভবনের’ নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান বিচারপতি। উদ্বোধনী অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি আকরাম হোসেন চৌধুরী, বিচারপতি মো. ইকবাল কবীর, বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান ও স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রেনপ্রধান বিচারপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মে ১৯, ২০২৬

আলোচনায় ১ হাজার ১০০ কেজি ওজনের গরু ‘রিকিশি’

মে ১৯, ২০২৬

বর্তমানে গণমাধ্যম ব্যবস্থাপনায় কিছু সমস্যা রয়েছে: তথ্যমন্ত্রী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টঙ্গীতে বিনামূল্যে চক্ষুসেবা ও চশমা পেল ২৭২ সুবিধাবঞ্চিত শিক্ষার্থী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্শ্ববর্তী দেশ থেকে কোরবানির পশু আমদানির প্রয়োজন নেই: কৃষি প্রতিমন্ত্রী

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT