চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেনে কাটা পড়ে পাবজি-ফ্রি ফায়ার খেলতে থাকা ৪ কিশোরের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ন ২৩, আগস্ট ২০২১
আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A

কানে হেডফোন আর চোখ ছিল মোবাইল স্ক্রিনে, ব্যস্ত মোবাইল গেম পাবজি-ফ্রি ফায়ার খেলায়। এই অবস্থায় তীব্র গতিতে ছুটে আসা ট্রেনে কাটা পড়ে ৪ কিশোরের মৃত্যু হয়েছে।

হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ধুমডাঙ্গী স্টেশন এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, রাতে ওই চার কিশোর রেল লাইনের উপর দিয়ে কানে হেডফোন দিয়ে হেঁটে যাচ্ছিল। তাদের চোখ ছিল মোবাইল ফোনে। মোবাইল গেম পাবজি, ফ্রি ফায়ারের মতো খেলায় ব্যস্ত ছিল তারা। তখন ডাউন লাইনে ছুটে আসছিল আগরতলা–দেওঘর এক্সপ্রেস। তা দেখতে পেয়ে অনেকে চিৎকার করছিলেন। ট্রেনও হুইসেল বাজিয়ে এগিয়ে আসছিল। কিন্তু তা ওই চার কিশোরের কানে কোনও কিছুই পৌঁছল না। মুহূর্তের মধ্যে চলন্ত ট্রেনে কাটা পড়ে ছিন্ন বিচ্ছিন হয়ে যায় চারটি দেহ।

মৃত কিশোররা সকলেই চোপড়ার কোনাগছ গ্রামের বাসিন্দা। তাদের পুরো পরিচয় এখনও জানা যায়নি।

ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় রেল পুলিশ। কানে হেডফোন দিয়ে মোবাইল নিয়ে হাঁটা বিষয়ে এরআগে বহুবার সচেতনতামূলক পদক্ষেপ নেয়া হলেও এধরনের ঘটনা ঘটেই চলেছে বলে স্থানীয়দের দাবি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রেনে কাটা পড়ে মৃত্যুপাবজি গেমসফ্রি ফায়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

মাইলফলকের সামনে দাঁড়িয়ে লিটন

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

অতীতের ভুল নীতি ও দুর্নীতিতে স্বাস্থ্য ব্যবস্থা ‘মেরামতের অযোগ্য’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এপ্রিল ১৯, ২০২৬

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড-২০২৬ এর আবেদন গ্রহণ শুরু ২০ এপ্রিল

এপ্রিল ১৯, ২০২৬

পাকিস্তানে কোনো প্রতিনিধি না পাঠানোর বার্তা ইরানের

এপ্রিল ১৯, ২০২৬
মন্ত্রিপরিষদ সচিবের নাম ভাঙিয়ে দূতাবাসে তথ্য চাওয়ার অভিযোগ

মন্ত্রিপরিষদ সচিবের নাম ভাঙিয়ে দূতাবাসে তথ্য চাওয়ার অভিযোগ

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT