চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প হোয়াইট হাউজে যেতেই ওয়েবসাইট থেকে জলবায়ু ইস্যু গায়েব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ন ২১, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

প্রেসিডেন্ট হওয়ার পর হোয়াইট হাউজের ওয়েবসাইটের দখলও পেয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। আর সেখানে তার প্রথম পোস্টই হলো জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে যুক্তরাষ্ট্রের কৌশল বাতিল প্রসঙ্গে।

ওয়েবসাইটের হোমপেজে প্রকাশিত পোস্টটিতে ট্রাম্প ৬টি ‘ইস্যু’ উল্লেখ করেছেন। এর মধ্যে প্রথমটিই হলো ‘অ্যামেরিকা ফার্স্ট এনার্জি প্ল্যান’। এর প্রথম প্রস্তাবনায় যুক্তরাষ্ট্রের শক্তি খাতের জন্য “বোঝাস্বরূপ আইনসমূহ” থেকে মুক্তি পাওয়ার কথা বলা হয়েছে।

এর মধ্যে রয়েছে “ক্লাইমেট অ্যাকশন প্ল্যান  (জলবায়ু কর্মপরিকল্পনা) ও ওয়াটার্স অব দ্য ইউএস রুল  (যুক্তরাষ্ট্রের শাসনাধীন জলসীমা)-এর মতো ক্ষতিকর এবং অপ্রয়োজনীয় নীতিমালা” বাতিল।

প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার ৮০ জন মার্কিন দূত ও কূটনীতিককে বহিষ্কার করার মতোই এই নীতিমালা বাতিলের সিদ্ধান্ত নেয়ার আগেও কোনো বিকল্প পরিকল্পনা ঠিক করেননি। তার যুক্তি, জলবায়ু ও শক্তি বিষয়ক এসব পরিকল্পনা বাতিল করলে দেশের পয়সা বাঁচবে আর আমেরিকাও নিরাপদ থাকবে।

২০১৩ সালের জুন মাসে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথমবারের মতো বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য এ বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন করেন। ওই কর্মপরিকল্পনাটি ছিল তিনটি অংশে বিভক্ত: যুক্তরাষ্ট্রে কার্বন দূষণ কমানোর পরিকল্পনা, জলবায়ু পরিবর্তনের প্রভাবের মুখোমুখি হওয়ার জন্য দেশকে তৈরি করার পদক্ষেপ এবং বিশ্ব উষ্ণায়নের ব্যাপারে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক প্রচেষ্টাগুলোকে নেতৃত্ব দেয়ার পরিকল্পনা।

তবে ওয়েবসাইটে প্রকাশিত ট্রাম্পের পরিবেশ বিষয়ক দলিলাদিতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন বা বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে কোনো উল্লেখই নেই। শুধু এক জায়গায় বলা হয়েছে, “পরিবেশের দায়িত্বশীল দেখভাল”। কিন্তু সেটা দিয়েও শুধু পানি ও বাতাসকে পরিচ্ছন্ন রাখার কথা বোঝানো হয়েছে।

Reneta

শুধু তাই নয়, ট্রাম্প হোয়াইট হাউজে পা রাখার পরপরই হোয়াইট হাউজের ওয়েবসাইটটি থেকে জলবায়ু, বিশ্ব উষ্ণায়ন জাতীয় সমস্ত লেখা ও শব্দের ব্যবহার থাকা পোস্ট মুছে ফেলা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: জলবায়ু পরিবর্তনডোনাল্ড ট্রাম্পবিশ্ব উষ্ণায়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদের আমেজে ভোট, জাতি বিজয়ী: ইসি সানাউল্লাহ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সংসদ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে বিজয়ী হলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ঢাকা বিভাগে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির যারা বিজয়ী হয়েছেন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নিরঙ্কুশ জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT