চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প বোকা, হিলারি দুর্বল-বিতর্কযুদ্ধে দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৮ পূর্বাহ্ণ ০৫, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A

মার্কিন নির্বাচনে দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর একমাত্র সরাসরি বিতর্ক হয়েছে। অংশ নেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের রানিং মেট টিম কেইন এবং রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট মাইক পেন্স।

নারী অধিকার, ট্রাম্পের কর ফাঁকি, গর্ভপাত, রাশিয়াসহ বিভিন্ন ইস্যুতে চলে দেড় ঘণ্টার বাকযুদ্ধ। বাদ যায়নি ব্যক্তিগত আক্রমণও। বোকা থেকে দুর্বল, ব্যর্থ থেকে অধৈর্য সব ধরনের শব্দই ব্যবহার করেছেন দুই প্রার্থী।

ভার্জিনিয়ার লংউড বিশ্ববিদ্যালয়ে নব্বই মিনিটের এ বিতর্কে  অন্যান্য ইস্যুর মধ্যেও উভয় প্রার্থী নিজেদের হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পেই নিবন্ধ রাখেন।

Banglabid

ট্রাম্পের কর ফাঁকির প্রসঙ্গ তুলে কেনো তিনি রিটার্ন জমা দেননি ডেমোক্র্যাট কেইন সেই প্রশ্ন ছুঁড়ে দেন ট্রাম্পের রানিং মেট মাইক পেন্সের দিকে।

তবে, অডিট শেষ হলেই একজন যোগ্য প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ট্যাক্স রিটার্ন জমা দেবেন বলে জানান রিপাবলিকান পেন্স।

ওবামাবার চেয়ে পুতিন অনেক ভাল নেতা-রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের এমন প্রশংসা এবং নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট ও লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির প্রশংসা করায় ট্রাম্পের দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তোলেন ডেমোক্র্যাট কেইন।

Reneta

তিনি বলেন, সে তো রাজনৈতিক নেতৃত্ব ও স্বৈরশাসনের পার্থক্যই বোঝে না ।

ট্রম্পকে বোকা, অধৈর্য ও স্বৈরতন্ত্রের সমর্থক বলে উল্লেখ করেন কেইন। সেই সাথে ট্রাম্প কিভাবে রাশিয়ার সাথে ব্যবসা করেন সেটা নিয়েও প্রশ্ন করেন।

জবাবে পেন্স হিলারিকে দুর্বল এবং ব্যর্থ নেতা বলে বর্ণনা করেন। একজন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পররাষ্ট্র নীতিতে তিনি ব্যর্থ হয়েছেন।

পুতিনের বিষয় উল্লেখ করে পেন্স বলেন, ট্রাম্পের শক্তিশালী মনোবলের জন্যেই পুতিন তাকে শ্রদ্ধা করেন। ট্রাম্পও সেটাই করে। এটা খুবই সোজা হিসাব।

ডোনাল্ড ট্রাম্পের ১৮ বছরের কর ফাঁকির তথ্য ফাঁসে ক্যাম্পেইনে ডেমোক্য্যাটিক পার্টির চেয়ে পিছিয়ে পড়েছে রিপাবলিকান পার্টি। আর এমন সময় আবারো মেক্সিকো ও নারী অধিকার নিয়ে ট্রাম্পের বিপক্ষে বিতর্ক ক্যাম্পেইনে বিরূপ প্রভাব ফেলবে বলে আশংকা করছেন রাজনৈতিক বিশ্লেষকদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্কিন নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাঙামাটিতে ধসে পড়া ভবনে আরো এক মৃতদেহ, উদ্ধার অভিযান শেষ

পরবর্তী

ওবামাকে জাহান্নামে যেতে বললেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট

পরবর্তী

ওবামাকে জাহান্নামে যেতে বললেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট

শিক্ষকতায় মেধাবীদের আসার পথ সুগম হোক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, কমবে দিনের তাপমাত্রা

আগস্ট ২২, ২০২৬

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদলের প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম বলে উইকেটের রেকর্ড, ১২ রানে ৫ আউট, ধসের পর মানবাঁচাতে লড়ছে বাংলাদেশ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT