চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প বিরোধী নারীদের মিছিলকে হিলারির ধন্যবাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৭ পূর্বাহ্ণ ২২, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

নারীদের মিছিলে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানালেন এবারের নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন। নারীদের মিছিলে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে এক টুইট বার্তায় তিনি লিখেছেন, মূল্যবোধের জন্য দাঁড়ানো, কথা বলা ও মার্চ করার জন্য ওমেনমার্চকে ধন্যবাদ। এটা সবসময়ের জন্যই গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি একসঙ্গে আমরা সবসময় শক্তিশালী।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুগে নারীদের অধিকারসহ অন্যান্য নাগরিক অধিকার ভয়াবহ ঝুঁকির সম্মুখীন হতে পারে বলে শঙ্কিত অসংখ্য মানুষ বিশেষ করে প্রায় সোয়া দুই লাখের মতো নারীরা যোগ দেয় ‘ওয়াশিংটনে নারীদের মিছিলে’।

এর আগে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যাওয়ার আগেও টুইট করেছিলেন হিলারি। সেখানে তিনি লিখেছিলেন, আমি আজ এখানে এসেছি গণতন্ত্রকে এবং তার স্থায়ী মূল্যবোধকে শ্রদ্ধা জানাতে। আমি কখনোই আমাদের দেশ এবং এর ভবিষ্যতের উপর থেকে ভরসা হারাবো না।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার ক্যাপিটল হিলে উপস্থিত ছিলেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন ও তার স্বামী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

মার্কিন কংগ্রেসের ‘ক্যাপিটল হিলে’ ট্রাম্পের শপথ অনুষ্ঠান শুরুর পরপরই সেখানে আসেন ক্লিনটন দম্পতি। হিলারি এই ভোটেই ট্রাম্পের কাছে পরাজিত হয়েছিলেন। তবে তিনি জানিয়ে দিয়েছিলেন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হিলারি ক্লিনটন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পর্তুগালে সড়কে প্রাণ গেল এক বাংলাদেশির

জুলাই ৬, ২০২৬

মেক্সিকান চাপের মুখে লড়ে কোয়ার্টারে গেল ১০ জনের ইংল্যান্ড

জুলাই ৬, ২০২৬

সর্বস্তরের শ্রদ্ধার জন্য আজ ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

জুলাই ৬, ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

জুলাই ৬, ২০২৬

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT