চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প প্রসঙ্গ ও বন্দুক হামলাকে গুরুত্ব দিয়ে এবারের পুলিৎজার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
পুলিৎজার পুরস্কার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নানা অভিযোগের তদন্ত আর আগ্নেয়াস্ত্র আইন – এবারের পুলিৎজার পুরস্কারে গুরুত্ব পেয়েছে এ বিষয়গুলো।

যুক্তরাষ্ট্রে সাংবাদিকতা এবং সাংস্কৃতিক পরিসরে সেরা ভূমিকার স্বীকৃতি হিসেবে সোমবার ২০১৯ সালের পদকের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পুলিৎজার অ্যাডমিনিস্ট্রেটর ডানা কানেডি এ সময় বলেন, ১৮ সদস্যের পুলিৎজার প্রাইজ বোর্ড এবারের বিজয়ীদের নির্বাচনের সময় দেশের রাজনৈতিক টানাপোড়েনের বিষয়গুলো মাথায় রেখেছেন।

নিউজ রিপোর্টিংয়ে ২০১৯ সালে পুরস্কার বিজয়ীদের মধ্যে রয়েছেন ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকাটি। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার আগে স্টর্মি ড্যানিয়েলস এবং ক্যারেন ম্যাকডুগালের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেনের অর্থের বিনিময়ে ধামাচাপা দেয়ার চেষ্টার অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পত্রিকাটি এ পুরস্কার পেল।

এদিকে ট্রাম্প ও তার পরিবারের সম্পদের হিসাব ও কর ফাঁকির বিষয়ে অনুসন্ধানের জন্য সম্মাননা পেয়েছে নিউইয়র্ক টাইমস।

ডোনাল্ড ট্রাম্প অবশ্য দু’টো অভিযোগই অস্বীকার করে এসেছেন। বিশেষ করে নিউইয়র্ক টাইমসের স্টোরিকে ‘আঘাত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত লেখা’ বলেও দাবি করেন তিনি।পুলিৎজার পুরস্কার

অন্যদিকে আগ্নেয়াস্ত্র ব্যবহারে নিরাপত্তা ও এ সংক্রান্ত আইন নিয়ে সংবাদ কাভারেজের জন্য পুলিৎজার পেয়েছে আরও তিনটি সংবাদ মাধ্যম। এর মধ্যে গত ফেব্রুয়ারিতে পার্কল্যান্ডের মারজোরি স্টোনম্যান হাই স্কুলে বন্দুক হামলায় ১৭ শিক্ষার্থী ও স্কুলকর্মী নিহতের ঘটনা কাভার করে জনসেবা ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে সাউথ ফ্রোরিডা সান সেন্টিনেল পত্রিকা।

Reneta

ব্রেকিং নিউজ রিপোর্টিং ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে পিটসবার্গ পোস্ট-গেজেট গত অক্টোবরে পিটসবার্গের ট্রি অব লাইফ সিনাগগে বন্দুক হামলার ঘটনা কাভারেজের জন্য। ওই হামলায় ১১ জন নিহত হয়েছিল।

ম্যারিল্যান্ডের অ্যানাপলিসের পত্রিকা ক্যাপিটাল গেজেট পেয়েছে পুলিৎজারের বিশেষ স্বীকৃতি। নিজ বার্তাকক্ষে বন্দুকধারীর প্রতিশোধমূলক হামলায় পাঁচ কর্মী নিহতের ঘটনার পরও কর্মীদের সাহস ও মনোবল ধরে রাখার জন্য এবং ঘটনার দিনই নিজেরাই হামলার সংবাদ কাভার করার জন্য এই বিশেষ সম্মাননা পেল পত্রিকাটি।

পুলিৎজার পুরস্কার
ক্যাপিটাল গেজেটের কর্মীদের হামলার দিনই দেখা গেল পার্কিং লটে কাজ করতে

শত শত শিক্ষার্থীকে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার গাইনোকলজিস্ট জর্জ টিনডালকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য লস অ্যাঞ্জেলেস টাইমসের তিনজন রিপোর্টার পুলিৎজার জিতেছেন।

এই তিন প্রতিবেদকের সিরিজ রিপোর্টের পর বিশ্ববিদ্যালয়ের সভাপতি পদত্যাগ করেন। সাড়ে ৬শ’রও বেশি ছাত্রী বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা করেন এই অভিযোগে যে, এই শিক্ষা প্রতিষ্ঠান তাদেরকে যৌন নিপীড়ন থেকে রক্ষা করতে পারেনি।

আন্তর্জাতিক রিপোর্টিং ক্যাটেগরিতে বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসের একদল সাংবাদিক ইয়েমেনের গৃহযুদ্ধে হওয়া নির্যাতন, ঘুষ লেনদেন এবং দুর্ভিক্ষের খবর প্রকাশের জন্য পুরস্কার পেয়েছেন।

রিপোর্টার ম্যাগি মাইকেল, ফটোগ্রাফার নারিমান এল-মুফতি এবং ভিডিওগ্রাফার মাদ আল-জিকরির টানা এক বছরের সিরিজ রিপোর্টে বেরিয়ে আসে কীভাবে ইয়েমেনের বিভিন্ন স্থানে একদিকে জনগণ খাদ্যাভাবে গাছের পাতা খেয়ে জীবনধারণ করছে আর অন্যদিকে দুর্নীতিবাজ কর্মকর্তারা আন্তর্জাতিক খাদ্য সহায়তা অন্যদিকে সরিয়ে নিচ্ছে।

রয়টার্স-পুলিৎজার পুরস্কার
মিয়ানমারে কারাদণ্ডে থাকা রয়টার্সের দুই সাংবাদিক

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ও সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী ও সংখ্যাগরিষ্ঠ স্থানীয় বৌদ্ধ জনগোষ্ঠীর নির্যাতন ও হত্যাযজ্ঞ কাভার করার জন্য আন্তর্জাতিক রিপোর্টিং ক্যাটাগরিতে পুলিৎজার জিতেছে বার্তা সংস্থা রয়টার্সও। এ নিয়ে রিপোর্টিং করে সিক্রেটস অ্যাক্ট ভঙ্গের দায়ে রয়টার্সের দুই প্রতিবেদক ওয়া লোন এবং কিয়াও সোয়ে উ বর্তমানে মিয়ানমারে ৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

এছাড়া সাহিত্য, সঙ্গীত ও সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যও পুরস্কার ঘোষণা হয়েছে একই দিনে। আমেরিকান সঙ্গীত ও সাংস্কৃতিক জগতে পাঁচ দশকের বেশি সময় ধরে ‘অমোচনীয় অবদানের জন্য’ মরণোত্তর স্বীকৃতি দেয়া হয়েছে অ্যারেথা ফ্র্যাঙ্কলিনকে, যা পুলিৎজারের ইতিহাসে বিরল সম্মাননা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিৎজারপুলিৎজার পুরস্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

জুলাই ৬, ২০২৬

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে অপরাজিতই থাকল নরওয়ে

জুলাই ৬, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

জুলাই ৬, ২০২৬

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT