চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিন্স হ্যারির বইটির অনুলেখক কে এই মোহরিঙ্গার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সম্প্রতি ব্রিটিশ রাজপুত্র হ্যারির আত্মজীবনীমূলক বই ‘স্পেয়ার’ প্রকাশিত হয়েছে। প্রকাশ হওয়ার পরপরই বিশ্বব্যাপী পাঠকদের কাছে তুমুল আলোচনায় আসে বইটি। মার্কিন সাংবাদিক এবং লেখক জন জোসেফ মোহরিঙ্গার হচ্ছেন হ্যারির ‘স্পেয়ার’ শিরোনামের বইটির অনুলেখক।

বইটি গত ১০ জানুয়ারি প্রকাশিত হয়। বইটি প্রকাশিত হওয়ার পর ৫৮ বছর বয়সী এই লেখক বিশ্ব জুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। মোহরিঙ্গার ২০০০ সালে তিনি তার ‘ক্রসিং ওভার’ নিবন্ধের জন্য পুলিৎজার পুরস্কার জিতেছিলেন।

প্রিন্স হ্যারির বই ‘স্পেয়ার’ বছরের সবচেয়ে বিতর্কিত স্মৃতিকথা হিসেবে বিবেচিত হচ্ছে। বইটি রচনা করার জন্য অনুলেখক হিসেবে প্রিন্স হ্যারি পুলিৎজার পুরস্কার বিজয়ী মার্কিন লেখক ও সাংবাদিক জে আর মোহরিঙ্গারকে বেছে নেন।

Banglabid

জেআর মোহরিঙ্গার আসলে কে?

জন জোসেফ মোহরিঙ্গার একজন স্বনামধন্য আমেরিকান ঔপন্যাসিক এবং সাংবাদিক। তিনি জে আর মোহরিঙ্গার নামে অধিক পরিচিত। মোহরিঙ্গার নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন এবং ম্যানহাসেটের গ্রামে বেড়ে ওঠেন। তিনি নিউ হেভেন সিটির ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন এবং নিউইয়র্ক টাইমস এ সংবাদ সহকারী হিসেবে তার সাংবাদিকতা পেশা শুরু করেন।

তিনি রকি মাউন্টেন নিউজ এবং লস অ্যাঞ্জেলেস টাইমসের মতো বেশ কয়েকটি আমেরিকান প্রকাশনার জন্য কাজ করেছেন। ১৯৯৮ সালে তিনি ফিচার রাইটিং বিভাগে “রিসারেকটিং দা চ্যাম্প” শিরোনামের ফিচারের জন্য পুলিৎজার পুরস্কারের চূড়ান্তভাবে মনোনীত হন। ২০০০ সালে তিনি তার ‘ক্রসিং ওভার’ নিবন্ধের জন্য পুলিৎজার পুরস্কার পান।

Reneta

২০০৫ সালে, মোহরিঙ্গার রচিত স্মৃতিকথা “দ্য টেন্ডার বার” প্রকাশ পায়। বইটিতে তার শৈশবের চ্যালেঞ্জ, তার মায়ের সাথে তার সম্পর্ক এবং অ্যালকোহলের সাথে তার সংগ্রাম নিয়ে কথা বলেন যা সেই বছর বেস্ট সেলার ছিল, যার উপর ভিত্তি করে ২০২১ সালে জর্জ ক্লুনি একটি মুভি নির্মাণ করেন এবং এতে বেন অ্যাফ্লেক কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন।

মোহরিঙ্গার বর্তমানে তার স্ত্রী এবং দুই সন্তানের সাথে ক্যালিফোর্নিয়ার বার্কলেতে বসবাস করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিৎজারপ্রিন্স হ্যারি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আগস্ট ৯, ২০২৬

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT