চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প প্রশাসনের ২৮ শীর্ষ কর্মকর্তাকে চীনের নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ণ ২১, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
পম্পেও

যুক্তরাষ্ট্রের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং আরো ২৭ জন উচ্চ পর্যায়ের কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন সরকার। 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এসব কর্মকর্তার বিরুদ্ধে চীনের নামে কুসংস্কার ও ঘৃণা ছড়ানো অভিযোগ তোলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ গ্রহণের কয়েক ঘণ্টা পরই বেইজিং টাইমে প্রকাশিত এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। তারা জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের এসব কর্মকর্তা চীনবিরোধী রাজনীতিবিদ ছিলো, তারা যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের ক্ষতিসাধনের চেষ্টাও করেছে।

Banglabid

বিবৃতিতে আরো বলা হয়, ‘তারা একের পর এক এমন সব উদ্ভট পদক্ষেপের পরিকল্পনা, প্রচার ও কার্যকর করেছে যেগুলো চীনের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল। যা চীনের স্বার্থের ক্ষতি করেছে এবং চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্কে তীব্র বাধা তৈরি করে।’

চীনের এই পদক্ষেপ ট্রাম্পের ক্ষমতার সময়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বৈরী ও প্রায় ভঙ্গুর সম্পর্কের দিকে দৃষ্টি টেনে নেয়।

২৮ জন বিদায়ী ও সাবেক কর্মকর্তার উপর বেইজিংয়ের এই নিষেধাজ্ঞা নিশ্চিত করে, তারা ট্রাম্প প্রশাসনের সংঘাতমূলক চীন নীতির ক্ষেত্রে অনেকটাই প্রভাব বিস্তার করেছে। সম্প্রতি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, আঞ্চলিক নিরাপত্তা ও মানবাধিকার নিয়ে বিরোধ চলছে।

Reneta

ওই ২৮ কর্মকর্তার মধ্যে রয়েছে সাবেকে বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রিয়েন এবং তার সাবেক ডেপুটি ম্যাট পটিংগার, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার, জাতিসংঘে সাবেক মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্রাফট, ট্রাম্পের সাবেক শীর্ষ সহযোগী স্টিভ ব্যানন এবং সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বলটন।

নিষেধাজ্ঞার ফলে, এই ২৮ কর্মকর্তা ও তাদের পরিবার চীনের মূলভূমি, হংকং ও ম্যাকাওতে প্রবেশ করতে পারবে না।  সেই সঙ্গে এসব নামের সাথে জড়িত কোনো প্রতিষ্ঠান বা কোম্পানী চীনে ব্যবসাও করতে পারবে না।

নিষেধাজ্ঞার তথ্য জানার পর নাভারো বলেন, এটা স্বৈরতন্ত্রের আরেকটি পদক্ষেপ। যেখানে একটি ভাইরাস দিয়েই লাখ লাখ মানুষ মেরে ফেলা হয়েছে।

যুক্তরাষ্ট্র বারবার করোনাভাইরাস মহামারীর দায় চীনকে এককভাবে নিতে হবে বলে আসছে।  এরই মধ্যে অবশ্য সপ্তাহখানেক আগে পম্পেও ঘোষণা দিয়েছিলেন, চীনের উপর আরোপিত কয়েক দশক পুরনো যোগাযোগের বিধিনিষেধ তুলে নিবে যুক্তরাষ্ট্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনমার্কিন যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের উপহারের করোনা ভ্যাকসিন ঢাকায়

পরবর্তী

বাইডেনের শপথ, শুভেচ্ছা জানালেন হলিউড তারকারা

পরবর্তী

বাইডেনের শপথ, শুভেচ্ছা জানালেন হলিউড তারকারা

শীতের চিরায়ত রূপ

সর্বশেষ

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬

নতুন ‘রদ্রির’ খোঁজে ম্যানসিটি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT