নির্বাচনের আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওমাবার বিরুদ্ধে ফোন ট্যাপের যে অভিযোগ করছিলেন মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কোনো প্রমাণ নেই বলে জানিয়ে দিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা ‘ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এফবিআই।
হাউজ ইন্টেলিজেন্সকে এফবিআই প্রধান জেমস কমি বলেছেন, ‘আমার এমন কোনো তথ্য নেই যা ট্রাম্পের দাবি পক্ষে সত্য।’
তিনি বলেন, বিচার বিভাগ এবং এফবিআইর তদন্তে ফোন ট্যাপের কোনো প্রমাণ মেলেনি। কোনো প্রেসিডেন্ট কারাে বিরুদ্ধেই এমন আদেশ দিতে পারেন না।
কমিটির সামনে প্রথমবারের মতো জেমস এটাও স্বীকার করেছেন যে, নির্বাচনের আগে রাশিয়া ও ট্রাম্প শিবির মিলে কোনো অপরাধ করেছে কিনা সেটা তদন্ত করেছেন।
বক্তব্যের শুরুতে জেমস বলেন, তদন্তে নিয়ম অনুযায়ী ট্রাম্পের নির্বাচনী শিবিরে কেউ ব্যক্তিগতভাবে রাশিয়ার সঙ্গে কোনো সমন্বয় করেছে কিনা সেটাও দেখা হয়েছে।







