চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের নিষেধাজ্ঞার জবাবে শরণার্থীদের স্বাগত জানালেন ট্রুডো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

যুদ্ধ ও নিপীড়ন থেকে পালানো জনগণকে নিজ দেশে স্বাগত জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

ইরাক, সিরিয়াসহ মোট ৭টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে যে কোনো শরণার্থীর অনুপ্রবেশ ৯০ দিনের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়ে শনিবার কঠোর অভিবাসন নীতির নির্বাহী আদেশে সই করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি শরণার্থী নথিকরণ কার্যক্রম ১২০ দিনের জন্যও প্রত্যাহার করেন।

এর প্রতিক্রিয়া হিসেবে শনিবারই টুইটারে ট্রুডো বলেন, “যারা নির্যাতন, সন্ত্রাস ও যুদ্ধ থেকে পালিয়ে ফিরছেন তাদের উদ্দেশ্যে বলছি, কানাডীয়রা আপনাদের স্বাগত জানাবে, আপনারা যে ধর্মবিশ্বাসেরই হোন। বৈচিত্র্য আমাদের শক্তি। #কানাডায়স্বাগতম।”

দ্বিতীয় টুইটটি ট্রুডো পোস্ট করেন যখন ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে জোর বিক্ষোভ ও বিশ্ব জুড়ে সমালোচনা চলছে। টুইটে ২০১৫ সালের একটি ছবি পোস্ট করা হয়, যেখানে ট্রুডোকে কানাডার বিমানবন্দরে এক সিরীয় শরণার্থীকে স্বাগত জানাতে দেখা যায়।

কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে, কানাডার পাসপোর্টধারী কেউ যদি যুক্তরাষ্ট্রের চিহ্নিত ওই ৭ দেশের দ্বৈত নাগরিকত্বধারীও হন, তারা ওই নিষেধাজ্ঞার অধীনে পড়বেন না।

সামাজিক মাধ্যম ফেসবুকেও এক স্ট্যাটাসে জাস্টিন ট্রুডো একই কথা জানিয়েছেন। বলেছেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ এবং পরিবহন বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে কানাডা সরকার এ ব্যাপারে নিশ্চিত হয়েছে।

Reneta

যদিও কানাডিয়ান এয়ারলাইনস বলেছে যুক্তরাষ্ট্রে ৭টি মুসলিম-প্রধান দেশ থেকে অভিবাসী বা ভ্রমণকারী প্রবেশের ওপর নিষেধাজ্ঞা মানতে তারা আমেরিকাগামী যাত্রীদের ফেরত নিয়ে যাবে।

অন্যদিকে ওয়েস্টজেট এয়ারলাইনস জানিয়েছে, ট্রাম্পের আদেশ অনুসারে তারা শনিবার যুক্তরাষ্ট্রগামী এক যাত্রীকে ফেরত নিয়ে গেছে। কিন্তু ওই যাত্রী কোন দেশের ছিলেন তা জানানো হয়নি। এ ধরণের ঘটনায় পড়া যাত্রীদের যাত্রার পুরো খরচ ওয়েস্টজেট এয়ারলাইনস ফিরিয়ে দেবে বলে জানিয়েছেন কোম্পানির মুখপাত্র লরেন স্টুয়ার্ট।

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসীজাস্টিন ট্রুডোডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সিজেএফডির সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সবুজ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমি প্রধানমন্ত্রীর বন্ধু না, বিএনপির সাধারণ একজন কর্মী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটে কৌশল বদলের আহ্বান, বাস্তবভিত্তিক নীতির ওপর জোর

জুলাই ৯, ২০২৬

অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাস কমিটি গঠন

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT