চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের উদ্বেগে ‘ইসরায়েল বিরোধী’ প্রস্তাব থেকে সরে এলো মিশর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৪ পূর্বাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের নিন্দাসূচক একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন থেকে সরে এসেছে মিশর। আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে নতুন বসতি স্থাপন বন্ধের আহ্বান জানানো প্রস্তাবের উপর (স্থানীয় সময়) বৃহস্পতিবার ভোটগ্রহণের কথা ছিলো। কিন্তু মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্বেগ এবং তৎপরতায় তা বিলম্বিত হলো। তবে নিরাপত্তা পরিষদের অন্য চারটি সদস্য দেশ এ বিষয় সামনে আনবে বলে সতর্ক করেছে।

হঠাৎ করেই মিশরের এমন পদক্ষেপ ট্রাম্পের বিরোধী অবস্থান স্পষ্ট করার প্রেক্ষিতে। যদিও একজন মার্কিন কর্মকর্তা বিবিসি-কে ভেটো প্রদান থেকে বিরত থাকার আভাস দিয়েছিলো। পরে এ বিষয়ে হস্তক্ষেপের জন্য ইসরায়েল ট্রাম্পের ট্রানজিশনাল টিমের সাথে যোগাযোগ করে, রয়টার্সকে এমনটি জানান ইসরায়েলের একজন  কর্মকর্তা।

মিশরের প্রেসিডেন্টের আবদেল আল-সিসির সাথেও ট্রাম্প কথা বলেন এবং প্রস্তাবের বিষয়টি নিয়ে নতুন মার্কিন প্রশাসনকে কাজ করার সুযোগ দেওয়া উচিত বলে তারা একমত হন, সিসির কার্যালয়ের এক বিবৃতিতে এমনটি জানানো হয়। আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন ট্রাম্প।

বরাবরই এধরনের প্রতিকূল পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতার আশ্রয় পেয়ে আসা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েল-বিরোধী প্রস্তাবের বিপক্ষে মার্কিন অবস্থানকে ইউএস-ইসরায়েল সম্পর্কের অন্যতম মূল ভিত্তি বলেন, কৃতজ্ঞতা জানান। এই নীতি থেকে যুক্তরাষ্ট্র সরে আসবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

তবে ওবামা প্রশাসন সরে আসার আভাস দিয়েছিলেন। কিন্তু দিনের শুরুতেই প্রস্তাবটিকে পরাজিত করতে ট্রাম্প নিরাপত্তা পরিষদকে বলেন। “জাতিসংঘ আরোপিত কোন বাধ্যবাধকতা ইসরায়েল ও ফিলিস্তিনে শান্তি আনবে না। বরং আলোচনার ক্ষেত্রে তা ইসরায়েলের অবস্থান দুর্বল করবে, যা ঘোরতর অন্যায়।” এমন অভিমত ট্রাম্পের।

তবে বৃহস্পতিবার পর্যন্ত প্রস্তাবের বিষয়ে মিশর অগ্রসর না হলে নিরাপত্তা পরিষদের চার সদস্য দেশ তা করবে বলে সতর্ক করেছে। দুই বছর মেয়াদে সদস্য পদ পাওয়া এই দেশগুলো হলো নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা, মালয়েশিয়া এবং সেনেগাল।

ট্যাগ: ইসরায়েল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেভাবে নবাব বাড়িতে প্রবেশ করলেন তৈমুর আলী খান পতৌদি

পরবর্তী

নারায়ণগঞ্জ নির্বাচনে কাউন্সিলর পদে সবার আগে বিএনপি

পরবর্তী
ইতিমধ্যে কয়েকটি ভোট কেন্দ্রের ফলাফলও চলে এসেছে

নারায়ণগঞ্জ নির্বাচনে কাউন্সিলর পদে সবার আগে বিএনপি

বার্সায় নতুন চুক্তিতে মেসির বেতন হবে মাসে ২৪ কোটি টাকার বেশি!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT