মাকিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের সময়কার ছবি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পাদনার কথা স্বীকার করেছেন দেশটির একজন সরকারি আলোকচিত্রী। জনসমাগমকে বড় দেখাতে কাজটি করেছিলেন বলে তদন্ত কর্মকর্তাদের কাছে স্বীকারোক্তি দেন তিনি।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ২০১৭ সালে হওয়া এক তদন্তে এ স্বীকারোক্তির কথা ওঠে এসেছিল বলে সম্প্রতি প্রকাশিত বেশ কিছু নথিতে নিশ্চিত হওয়া গেছে।
ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার অভিষেকে জনসমাগমের তুলনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ছবিটি পোস্ট করেছিলো যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্ক সার্ভিস (এনপিএস)।
এনপিএস অভিষেকের বেশ কয়েকটি ছবি প্রকাশ করে, যেখানে অসংখ্য মানুষের উপস্থিতি বোঝানো হয়। ছবিগুলো সম্পাদনা করা হয়েছে বলে তখনই অনেকে সন্দেহ প্রকাশ করেছিলেন।







