চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

আলীম আল রাজী আলীম আল রাজী
৯:২২ পূর্বাহ্ণ ১০, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ে বিক্ষুব্ধ হয়ে উঠেছে ট্রাম্পবিরোধীরা। প্রেসিডেন্ট নির্বাচিত নিশ্চিত হওয়ার পরই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে শুরু হয় বিক্ষোভ। ছড়িয়ে পড়ে বিভিন্ন অঙ্গরাজ্যে। এমনকি হোয়াইট হাউসের সামনেও ট্রাম্পবিরোধী জনগণ বিক্ষোভ করেছে।

নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, ওকল্যান্ড, বার্কলি এবং অরিগনসহ ৭টি অঙ্গরাজ্যে বিক্ষোভ শুরু করে ট্রাম্পবিরোধীরা। স্থানীয় সময় বুধবার রাতে থেকেই চলে বিক্ষোভ। সে সময় বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে। বন্ধ করে দেয় স্থানীয় রেলযোগাযোগ ব্যবস্থা। তারা গাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরও করেছে।trump6

ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পবিরোধী মিছিল হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করে। ওই সময় ট্রাম্পের সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে রাস্তায় ও গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ানো হয়।trump5

Banglabid

ক্যালিফোর্নিয়ায় বুধবার সকাল থেকেই বিক্ষোভ শুরু হয়। সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে ওয়েস্ট কোস্টে। রাস্তায় আগুন ধরিয়ে সেখানে বিক্ষোভ করেছে মানুষ। ওই সময় কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।trump4

ক্যালিফোর্নিয়া আর অরিগনের বিক্ষোভ উত্তাল হয়েছে ট্রাম্পবিরোধী স্লোগান আর মিছিলে। ট্রাম্পকে ফ্যাসিবাদী, বিদ্বেষী, বর্ণবাদী আখ্যা দেয় বিক্ষোভকারীরা। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার তিনটি ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভগুলোতে কয়েকশ’ শিক্ষার্থী অংশ নেয়।trump3

প্রতিবাদ হয়েছে স্যান হোসে ইউনিভার্সিটিতেও। লস অ্যাঞ্জেলেস ও স্যান ডিয়েগোতে কয়েকশ’ শিক্ষার্থী রাস্তায় নেমে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দেয়।trump2

Reneta

নিউইয়র্কে ট্রাম্প সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ট্রাম্পবিরোধীরা। হিলটন হোটেলে ট্রাম্পের জয়ের উৎসবের সময় এ সংঘর্ষ হয়। বিক্ষোভ হয়েছে সিয়াটল এবং পোর্টল্যান্ডেও। প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ট্রাম্পবিরোধী মিছিল করেছে ডেমোক্র্যাট সমর্থকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT