আন্তর্জাতিক

ট্রাম্পকে পৃথিবী জন্য ভবিষ্যৎ হুমকি হিসেবে দেখছেন ওবামা

ট্রাম্পকে পৃথিবী জন্য ভবিষ্যৎ হুমকি হিসেবে দেখছেন ওবামা

হিলারি ক্লিনটনকে ভোট দিতে ডেমোক্র্যাটদের জোরালো আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সতর্ক করলেন, এই সিদ্ধান্তের ওপর যুক্তরাষ্ট্র এবং পুরো বিশ্বের ভাগ্য নির্ভর করছে।

নর্থ ক্যারোলাইনায় ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারির পক্ষে এক নির্বাচনী র‌্যালিতে ওবামা বলেন, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কষ্টার্জিত নাগরিক অধিকারসমূহের জন্য হুমকিস্বরূপ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অতি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনা। তাই সেখানকার সমর্থকদের লক্ষ্য করে বারাক ওবামা বলেন, আমাদের দেশের ভাগ্যনির্ধারণের দায়িত্ব আপনাদের কাঁধে। পৃথিবীর ভাগ্য দোদুল্যমান অবস্থায় আছে। আমরা যেন একে ধাক্কা সঠিক দিকে নিয়ে যেতে পারি তা আপনাদেরকে, নর্থ ক্যারোলাইনাকে নিশ্চিত করতে হবে।”trump-2016-10-27

ওবামার কথার জবাবে ট্রাম্প অবশ্য খোঁচা দিতে ছাড়েননি। তিনি বলেন, ওবামার উচিৎ হিলারির জন্য প্রচারণা বন্ধ করে দেশ চালানোর দিকে নজর দেয়া। ফ্লোরিডার পেনসাকোলায় সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, “সব কথার শেষ কথা হলো, কেউ আরও চারটা বছর ওবামাকে চায় না।”

হিলারি ক্লিনটন সম্প্রতি ‘মানসিক ভারসাম্যহীন’ হয়ে পড়েছেন বলেও উল্লেখ করেন ট্রাম্প।

বিষয়:বারাক ওবামাহিলারি ক্লিনটন
প্রতিবেদক

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…