চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রলার ডুবির ঘটনায় আরও এক নারীর মৃতদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৪:৪৪ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের নিকটবর্তী সাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনায় নিহত আরো এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় কোস্টগার্ড।

এ নিয়ে ঘটনায় মৃতদেহ উদ্ধারের সংখ্যা দাঁড়ালো ১৭ জনের।

শনিবার বেলা ১২ টায় টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ-পূর্ব সাগর এলাকা থেকে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট নাঈম-উল হক।

তবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব না হলেও আনুমানিক বয়স ২০ থেকে ২৫ বছর বলে জানান তিনি।

এর আগে শুক্রবার সন্ধ্যায় সেন্টমার্টিনের একই এলাকা থেকে আরো এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে কোস্টগার্ড।

মঙ্গলবার ভোর রাতে টেকনাফের সেন্টমার্টিনের নিকটবর্তী সাগরে মালয়েশিয়াগামী ১৩৮ জন রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে কোস্টগার্ডসহ নৌ-বাহিনী ও স্থানীয় জেলেদের সহায়তায় ১৫ জনের মৃতদেহ এবং জীবিত অবস্থায় ৭২ জনকে উদ্ধার করা হয়।  পরে বুধবার ভোর রাতে সেন্টমমার্টিনের নিকটবর্তী সাগর থেকে মুর্মূষাবস্থায় আরো ১ জন রোহিঙ্গাকে উদ্ধার করে কোস্টগার্ড।

Reneta

ঘটনায় আরো ২ জনের মৃতদেহ উদ্ধার হওয়ায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে অন্তত ৪৮ জন।

লেফটেন্যান্ট নাঈম-উল হক বলেন, শনিবার বেলা ১২ টার দিকে টেকনাফের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ-পূর্ব সাগরে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা কোস্টগার্ডকে খবর দেয়। পরে সেখানে পৌঁছে কোস্টগার্ড এক নারীর মৃতদেহটি করেছে।

“নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার আনুমানিক বয়স ২০ থেকে ২৫ বছর। মৃতদেহটি ফুলে ফেঁপে গিয়ে শরীর থেকে চামড়া উঠে গেছে। ধারণা করা হচ্ছে, গত মঙ্গলবার রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনায় নিহত কোন নারীর মৃতদেহ এটি। ”

নাঈম বলেন, “ এর আগে শুক্রবার সন্ধ্যায় সেন্টমার্টিনের একই এলাকা থেকে আরো এক রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। এ নিয়ে ট্রলার ডুবির ঘটনায় মৃতদেহ উদ্ধারের সংখ্যা দাঁড়ালো ১৭ জনের। ”

উদ্ধার হওয়া মৃতদেহগুলো টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

টেকনাফ থানার পরিদর্শক (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, থানায় হস্তান্তর করা মৃতদেহ ২ টি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারমৃতদেহ উদ্ধাররোহিঙ্গা বোঝাই ট্রলার
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT