চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রফি নিয়েই দেশে ফিরতে চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ণ ১০, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের প্রেস কনফারেন্স, ট্রফি জয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের জামশেদপুরে আগামী ১৫ থেকে ২৫ মার্চ বসবে সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপের আসর। তিন দেশের টুর্নামেন্টটিতে খেলবে বাংলাদেশ। গত আসরে ৬ দল খেললেও এবার বাংলাদেশ, স্বাগতিক ভারত ও নেপালই কেবল নামবে।

প্রতিটি দল একে অন্যের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। চার ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে। একাধিক দলের পয়েন্ট সমান হলে হেড টু হেড বিচার করা হবে।

উদ্বোধনী দিনে ভারতের মুখোমুখি হবে নেপাল। এরপর ১৭ মার্চ প্রথম ম্যাচ খেলবে লাল-সবুজের বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল। ১৯ মার্চ ভারতের সঙ্গে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে গোলাম রব্বানী ছোটনের মেয়েরা। ফিরতি পর্বের খেলায় ২১ মার্চ লড়বে ভারত ও নেপাল। ২৩ মার্চ নেপাল ও ২৫ মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের কন্যারা।

টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। ওই সময় জামশেদপুরের তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সেজন্য আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সকাল ১১টায় বাংলাদেশ দল তিনটি অনুশীলন ম্যাচ খেলেছে।

গত ডিসেম্বরে সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের ১০ জন খেলোয়াড় নেই। মূলত বয়স পেরিয়ে যাওয়াতেই তাদের দলে থাকার সুযোগ ছিল না। দলে ঠাই পাওয়া পাঁচ ফুটবলার বয়সভিত্তিক পর্যায়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলার অপেক্ষায়। বাঘিনীদের অধিনায়কত্ব করবেন শামসুন্নাহার। সহ-অধিনায়ক অনূর্ধ্ব-১৯ দলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন গোলরক্ষক রুপনা চাকমা।

বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়।

অনূর্ধ্ব-১৮ নারী দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এই টুর্নামেন্টের জন্য দুইমাস ধরে অনুশীলনের সময় পেয়েছি। শারীরিক, মানসিক, ট্যাকটিক্যালি ও টেকনিক্যালি সবদিক থেকে প্রস্তুত আছি। তিনটি দলই সমশক্তির। এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সবাই নিজের সেরাটা দিয়ে ভালো ফলাফলই করবে।’

অনূর্ধ্ব-১৯ দলের অনেকে না থাকলেও দলটিকে নতুন মানতে নারাজ অধিনায়ক শামসুন্নাহার। আশাবাদী কণ্ঠে বললেন, ‘দেশবাসীর কাছে দোয়া চাই। আমরা একদম নতুন নই। আমি অনূর্ধ্ব-১৫ দলের অধিনায়ক ছিলাম। সেই দলের অনেকে আছে। আমরা ট্রফি আনতেই যাব।’

দেশ ছাড়ার আগে টার্ফের মাঠে অনুশীলন ম্যাচ খেললেও ভারতে ঘাসের মাঠে খেলতে হবে বাংলাদেশকে। এমন হলে প্রস্তুতি আসলে কতটা ভালো হল? গোলাম রব্বানী ছোটন জানালেন, ভারতে গিয়ে দল অনুশীলন করবে, প্রস্তুতি ম্যাচ খেলব। তাতে ভালো প্রস্তুতি সেরে নেয়া যাবে।

১২ মার্চ ভারতের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে দলের সব ফুটবলার দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন।

ট্যাগ: ছোটননেপালবাফুফেবাংলাদেশভারতলিড স্পোর্টসশামসুন্নাহার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাশিয়ার হয়ে কোর্টে নামা নিয়ে সন্দিহান মেদভেদেভ

পরবর্তী

বাউবি’র বোর্ড অব গভর্নর এর সদস্য হলেন সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমান

পরবর্তী
সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমানের ছবি, বোর্ড সদস্য হিসেবে নির্বাচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাউবি’র বোর্ড অব গভর্নর এর সদস্য হলেন সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমান

জুনাইদ আহমেদ পলক বঙ্গবন্ধুর প্রযুক্তির ভিত্তি রচনার উপর বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে প্রযুক্তির ভিত্তি রচনা করেন বঙ্গবন্ধু: জুনাইদ আহমেদ পলক

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT