চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডুবে যাওয়া ট্যাঙ্কারের তেল পরিষ্কারে ব্যস্ত চীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৯ পূর্বাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A
চীন-তেলের ট্যাঙ্কার-তেল পরিষ্কার-নিখোঁজ বাংলাদেশি

পূর্ব চীন সাগরে ডুবে যাওয়া ইরানের তেলের ট্যাঙ্কার সানচি থেকে ১২০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়া তেল পরিষ্কার করতে উঠেপড়ে লেগেছে চীনের জাহাজগুলো। এত বিপুল পরিমাণে তেল সমুদ্রে ছড়িয়ে পড়ায় সেখানকার জীববৈচিত্র্য চরম ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

কয়েক দশকের মধ্যে এটিই চীন সাগরে সবচেয়ে মারাত্মক তেল ট্যাঙ্কার বিপর্যয়ের ঘটনা বলে জানিয়েছে চীন ও জাপানের গণমাধ্যম। ছড়িয়ে পড়া তেল সানচির জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছিল যা খুবই ভারী ধরনের।

প্রায় আট দিন ধরে আগুন জ্বলার পর রোববার তেলের ট্যাঙ্কারটি ডুবে যায়। ট্যাঙ্কারের নিখোঁজ ৩২ নাবিকের মাত্র একজনের মৃতদেহ খুঁজে পাওয়া গেলেও এক সপ্তাহের বেশি সময় ধরে চলা উদ্ধার অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিখোঁজদের সবাইকে মৃত ঘোষণা করেছে। নিখোঁজ ক্রুদের মধ্যে ৩০ জন ইরানি এবং ২ বাংলাদেশি রয়েছেন।

চীনের পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, স্থানীয় সময় ৬ জানুয়ারি সন্ধ্যায় হংকংয়ের রেজিস্ট্রেশনযুক্ত ফ্রেইটার ‘সিএফ ক্রিস্টাল’-এর সঙ্গে ইরানের তেলের ট্যাঙ্কার ‘সানচি’র সংঘর্ষ হয়। প্রায় সাথে সাথেই পুরো ট্যাঙ্কারে আগুন ধরে যায়।

পানামার রেজিস্ট্রেশনযুক্ত ইরানি ট্যাঙ্কার সানচি ১ লাখ ৩৬ হাজার টন কনডেনসেট (অতি হালকা অপরিশোধিত তেল) নিয়ে ইরান থেকে সাউথ কোরিয়ার উদ্দেশে যাত্রা করছিল। যাত্রাপথে চীনের পূর্ব উপকূলে তীর থেকে ২৫৭ কিলোমিটার দূরে ক্রিস্টালের সঙ্গে সেটি ধাক্কা খায়। সংঘর্ষে ট্যাঙ্কারে বিস্ফোরণ হয় এবং ট্যাঙ্কার থেকে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ে।চীন-ইরানি তেলের ট্যাঙ্কার-বাংলাদেশি নিখোঁজ-তেল পরিষ্কার

তীব্র ঝড়ো হাওয়া, বৃষ্টি ও চার মিটার অবধি উঁচু ঢেউয়ের কারণে সেই তেলে লেগে যাওয়া আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার চেষ্টা বাধাগ্রস্ত হয়। অবশেষে আটদিন আগুনে পুড়ে পূর্ব চীন উপকূলের কাছে ডুবে যায় ট্যাঙ্কার সানচি।

Reneta

মালবাহী ফ্রেইটার ক্রিস্টালের ২১ জন ক্রুর সবাইকে প্রথমদিকেই উদ্ধার করা সম্ভব হয়। তাদের সবাই চীনের নাগরিক। ৩০ ইরানি ও দুই বাংলাদেশি মিলে সানচির ক্রুদের ৩২ জনের সবাই প্রথমে নিখোঁজ থাকলেও গত ৮ জানুয়ারি তাদের একজনের মৃতদেহ পাওয়া যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনতেলের ট্যাঙ্কারবাংলাদেশি নিখোঁজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সরকারি প্রাথমিক স্কুলে ভর্তি: নিন্ম আয়ের সন্তানদের সংখ্যা বেশি

পরবর্তী

তীব্র শীত, রাজধানীতে গ্যাস সঙ্কট

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তীব্র শীত, রাজধানীতে গ্যাস সঙ্কট

চীনে গুগল ম্যাপ

আট বছর পর চীনে গুগল ম্যাপ

সর্বশেষ

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

জুলাই ১৯, ২০২৬

সহজ ম্যাচ কঠিন করে জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই ১৯, ২০২৬

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT