ক্রিকেট

টেস্ট দল থেকে বাদ পড়লেন সাদমান

বাংলাদেশি ক্রিকেটার সাদমান ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট খেলতে মাঠে থাকা বাংলাদেশি ক্রিকেটার সাদমান ব্যাটিং অবস্থানে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদুল ফিতরের পর ৮মে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। খেলবে দুটি টেস্ট। যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। হোম সিরিজটির প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

স্কোয়াডে জায়গা পাননি জাতীয় দলে শুধুমাত্র টেস্ট খেলা সাদমান ইসলাম। অভিষেকের পর ফিট অবস্থায় তরুণ ওপেনার বাদ পড়লেন এই প্রথম।

চোটের কারণে নেই তাসকিন আহমেদ, তার জায়গায় ডাক পেয়েছেন তরুণ পেসার রেজাউর রহমান রাজা। জায়গা হয়নি পেসার আবু জায়েদ রাহিরও।

মুমিনুল হকের নেতৃত্বে দলে আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। বাদ পড়েছেন সাদমান ইসলাম, ফিট হতে পারলে দলে ঢুকবেন পেসার শরীফুল ইসলাম।

১৫মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে গড়াবে প্রথম টেস্ট। ২৩মে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান, শহিদুল ইসলাম, শরীফুল ইসলাম (যদি ফিট থাকেন)।

বিষয়:তামিমবাংলাদেশবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টমুশফিকলিড স্পোর্টসসাকিব
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…