চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট জার্সিতে হঠাৎ কেন নাম-নম্বর?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ২০, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

১৮৭৭ সালে মেলবোর্নে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে হওয়া প্রথম টেস্ট থেকে এখন পর্যন্ত বড় দৈর্ঘ্যের ক্রিকেটে খেলা হয়ে এসেছে সাদা জার্সিতে। যাতে নাম বা নম্বরের কোনো জায়গা ছিল না। পরে ওয়ানডের কল্যাণে আসে রঙিন জার্সি। তারও অনেক পরে আসে জার্সিতে নাম্বার। সেই নাম্বার সীমাবদ্ধ থেকেছে শুধু ওয়ানডে ও টি-টুয়েন্টি ক্রিকেটেই। এবার টেস্টেও চলে এল জার্সিতে নাম ও নম্বর।

এখন তারিখটা খেয়াল রাখতেই হবে ক্রিকেটভক্তদের। ১ আগস্ট, ২০১৯। ইংল্যান্ডের এজবাস্টনে ওইদিন শুরু হচ্ছে অ্যাসেজ। সেদিনই টেস্ট ক্রিকেটের ১৪২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো খেলোয়াড়রা খেলতে নামবেন জার্সির পেছনে নাম ও নম্বর নিয়ে।

এতদিন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে জার্সি নম্বর থাকত শুধু ওয়ানডে ও টি-টুয়েন্টিতে। সেই সঙ্গে টেস্টে হঠাৎ কেন জার্সি নম্বর?

আইসিসি থেকে এই নিয়ম চালু করা হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে মাথায় রেখে। যে চ্যাম্পিয়নশিপের শুরু ধরা হচ্ছে এ বছরের অ্যাসেজ সিরিজ। টেস্ট খেলা প্রথম নয়টি দেশকে নিয়ে হবে এ চ্যাম্পিয়নশিপ। আর শেষ হবে দু’বছর পর, ২০২১ সালে।

চ্যাম্পিয়নশিপের ফাইনালটিও হবে ইংল্যান্ডে। জার্সি নম্বরের এই রীতি মানলে আগস্টের পর থেকে চ্যাম্পিয়নশিপের আওতায় থাকা অন্য দেশগুলোকেও হয়তো টেস্টে নম্বরওয়ালা জার্সিই পড়তে দেখা যাবে।

আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, দলের খেলোয়াড়রা নিজের পছন্দ মতোই জার্সি পরতে পারবেন। নম্বর বাছতে হবে ১ থেকে ৯৯’এর মধ্যে। অর্থাৎ, সেক্ষেত্রে মুত্তিয়া মুরালিধরনের মতো ৮০০ বা ক্রিস গেইলের স্টাইলে ৩৩৩ নম্বর জার্সি দেখতে পাওয়ার সম্ভাবনা কম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেস্ট ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: শেখ হাসিনা

জুলাই ১০, ২০২৬

৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন অভিনেত্রী চমক

জুলাই ১০, ২০২৬

ব্রাজিল ফুটবলে না পারলেও, চুমুতে বিশ্বরেকর্ড

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT