চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ খেলবে ১৪ ম্যাচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

এক বিশ্বকাপ শেষ হতে না হতে শুরু হয়ে যাচ্ছে আরেক বিশ্বকাপ! এবারের বিশ্বকাপ অবশ্য সাদা জার্সি আর লাল বলের। টেস্ট ক্রিকেটের বিশ্বচ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজ দিয়ে, আগামী ১ আগস্ট থেকে।

টেস্ট ফরম্যাটে বিশ্বের প্রথম নয়টি দেশ এই টুর্নামেন্টে খেলবে। বিভিন্ন দ্বি-পাক্ষিক সিরিজ থেকে অর্জিত পয়েন্ট বিচার করে ঠিক হবে দুই ফাইনালিস্ট। প্রায় দু’বছর ধরে চলা টুর্নামেন্টের ফাইনাল হবে ইংল্যান্ডে, ২০২১ সালের এপ্রিলে। অর্থাৎ টুর্নামেন্ট চলবে ১ আগস্ট, ২০১৯ থেকে ৩০ এপ্রিল, ২০২১ পর্যন্ত।

আইসিসির সূচি যা তৈরি হয়েছে, তাতে দেখা যাচ্ছে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ খেলবে মোট ১৪টি টেস্ট। সমান সাতটি করে হোম এবং অ্যাওয়ে ম্যাচ হবে।

বাংলাদেশের চ্যাম্পিয়নশিপ শুরু হবে অ্যাওয়ে সিরিজ দিয়ে। চলতি বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে দুটি টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান।

এরপর আগামী বছরের অর্থাৎ ২০২০’র জানুয়ারি-ফেব্রুয়ারিতে দুই টেস্টের আরেকটি অ্যাওয়ে সিরিজ খেলতে পাকিস্তান যাবে টাইগাররা। পাকিস্তান সিরিজ শেষেই ফেব্রুয়ারিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট খেলবে তারা।

২০২০’র জুলাই-আগস্টে আবার অ্যাওয়ে সিরিজ। তখন তিন টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। আগস্ট-সেপ্টেম্বরে আবার দুই টেস্টের হোম সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে।

Reneta

বাংলাদেশের চ্যাম্পিয়নশিপের সিরিজ শেষও হবে ঘরের মাঠে। ২০২১’র জানুয়ারি ফেব্রুয়ারিতে ঘরের মাঠে তিন টেস্টের সিরিজ হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টেস্ট চ্যাম্পিয়নশিপবাংলাদেশ ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়র মামদানির সঙ্গে অভিনয়, যা বললেন জায়েদ

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আবেদনে কঠোর বিধিনিষেধ; দেশে ফিরে করতে হবে আবেদন

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

মে ২২, ২০২৬

বছরখানেকের মধ্যে বাংলাদেশকে ১৫০-১৬০’র নিচে আনতে চান থমাস

মে ২২, ২০২৬

তিন বিভাগে পুরস্কার পেলেন হামজা

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT