চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেসলাকে টেক্কা দিতে আসছে রাশিয়ার কালাশনিকভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪২ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

রাশিয়ার ম্যানুফ্যাকচারিং ফার্ম কালাশনিকভ জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাকে টেক্কা দিতে নতুন ধরনের গাড়ি বাজারে আনতে যাচ্ছে।

দুনিয়াজুড়ে বিখ্যাত রাইফেল একে-৪৭ এর প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি সম্প্রতি মস্কোর কাছে এক অনুষ্ঠানে তাদের ইলেক্ট্রিক গাড়ি সিভি-১ এর একটি প্রোটোটাইপ সবার সামনে উন্মোচন করেছে।

১৯৭০-এর দশকে সোভিয়েত ইউনিয়নে তৈরী হ্যাচব্যাক কারের মতো বিরল ডিজাইনের এ গাড়িটিকে ‘সুপারকার’ হিসেবে দাবি করেছে রাশিয়ার সবচেয়ে বড় অস্ত্র প্রস্তুতকারক এ প্রতিষ্ঠানটি।

এক বিবৃতিতে কালাশনিকভ জানিয়েছে, সিভি-১ গাড়িটিতে বেশকিছু ‘জটিল পক্রিয়া’ ও প্রযুক্তির সমন্বয় থাকবে, যা টেসলার মতো বৈশ্বিক ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে তাদেরকে ভালো অবস্থান তৈরীতে সাহায্য করবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গাড়িটি যখন পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে, তখন এর গতি হবে এখনকার ইলেক্ট্রিক গাড়িগুলোর গতির চেয়ে কয়েক গুণ বেশি এবং একবার চার্জেই এটি ২২০ মাইল পর্যন্ত চলতে পারবে।

কালাশনিকভ শুধু গাড়িটির একটি প্রোটোটাইপ উন্মোচন করেছে। কিন্তু এটি কবে বাজারে আসবে বা এর দাম কেমন হবে, সে সম্পর্কে কোনো ধারণা দেয়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেসলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কানাডা প্রবাসীদের সফলতার গল্প শোনাবেন নিরব

পরবর্তী

ফেসবুকে গুজব ছড়ানো এখন বিএনপির একমাত্র অবলম্বন: কাদের

পরবর্তী

ফেসবুকে গুজব ছড়ানো এখন বিএনপির একমাত্র অবলম্বন: কাদের

রোহিঙ্গা সংকট: বিশ্বনেতাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিল ইউএনএইচসিআর

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT